ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতিকে হার মানিয়েছে কয়েকদিনের টানা বর্ষণ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ০৫:৩৬ পিএম

ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতিকে হার মানিয়েছে কয়েকদিনের টানা বর্ষণ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে গত বুধবার মধ্যরাত থেকে টানা ভারী বর্ষণে বাগেরহাটের শরণখোলায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন মৎস্য ঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আংশকা করা হচ্ছে। হাঁটু পানিতে ডুবে আছে উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠ। পানিতে প্লাবিত হয়ে ভেসে গেছে অধিকাংশ পুকুর ও ঘেরের মাছ। সারাদিনে রান্না হয়নি পানিবন্দী অনেক পরিবারে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। তবে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও ইউপি সদস্য জালাল আহমেদ রুমী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তা নিয়ে দিনভর পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করেছেন। শুক্রবার সারাদিন সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা সদরের রায়েন্দা বাজার ও উত্তর কদমতলা গ্রাম এবং রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের পশ্চিম পাশর্^ থেকে টিএন্ডটি এলাকা, পাঁচরাস্তা ও বান্দাঘাটা এলাকার প্রায় ৫ সহ¯্রাধিক পরিবারের বাড়িঘরে হাঁটু পানি জমে রয়েছে। শরণখোলা থানার সম্মুখে সরকারি পোস্ট অফিস ও রায়েন্দা খাদ্য গুদামের অভ্যন্তরে পানি জমে আছে এবং ওয়াপদা কলোনীর প্রত্যেকটি ভবনের মধ্যে ও ওয়াপদা জামে মসজিদে হাঁটু পানি জমে থাকায় শুক্রবার জুমুার নামাজ আদায় করতে পারেনি মুসল্লিরা। এছাড়াও রায়েন্দা বাজারের পুরাতন পোস্ট অফিস এলাকার পিছনে, উত্তর কদমতলা ফকির বাড়ি একলাকা ও কেজি স্কুল সংলগ্ন এলাকায় সহ¯্রাধিক পরিবার পানিবন্দী হয়ে আছে। তবে, সারা দিন প্রচেষ্টার পরেও যখন পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পন্ন না হওয়ায় বেলা ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তার নিজ উদ্যেগে এসকোবেটর এনে পানি অপসারনের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি বলেন, আমার ঘরে পানি উঠে গেছে। রায়েন্দা বাজার ও পার্শ্ববর্তী এলাকার পাঁচ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। অনেকের পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে। শহর রক্ষা বাঁধ ও টেকসই বেড়ি বাঁধের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনের পথ আটকে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ নিরসন হবে না। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন সার্বক্ষনিক পানি বন্ধি মানুষের দূর্ভোগের খবরা খবর নিচ্ছেন এবং তার নির্দেশনা অনুযায়ী পানি নিষ্কাশনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন গনমাধ্যমকে জানান, ঘুর্নিঝড় আম্ফানের যে ক্ষয়ক্ষতি হয়েছে বিগত কয়েকদিনের টানা বর্ষণে সে ক্ষয়ক্ষতিকেও হার মানিয়েছে। তিনি আরো জানান, উপজেলায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ১৪৫০টি পুকুর ও মৎস্য ঘের সম্পূর্ণ প্লাবিত এছাড়া ২০ একর জমির জমির শাক-সবজি আড়াই একর জমির পানের বরজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দিন ব্যাপী প্রচেষ্টা ও এলাবাসীর সহায়তায় জলাবদ্ধ এলাকা থেকে পানি অপসারণের ব্যবস্থা চলমান রয়েছে।