ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

১০ ঘন্টা পর রাস আল খাইমাতে ৯০ জন বাংলাদেশী যাত্রীর মুক্তি

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ০৪:১৬ এএম

১০ ঘন্টা পর রাস আল খাইমাতে ৯০ জন বাংলাদেশী যাত্রীর মুক্তি
মিজানুর রহমানের বাড়ী কুমিল্লা জেলার লক্ষণপুর থানার সফুরা গ্রামে। আর,এ,কে সিরামিক এ কাজ করেন। ১৪ বছর ধরে এই প্রবাসে আছেন,থাকেনও রাস আল খাইমাতে । করোনা সংকটে দেশে আটকা পড়ে অবশেষে ১০ মাস পর মরিয়া হয়ে আমিরাত ফিরছিলেন । রিটার্ন টিকেট থাকা সত্বেও আরো ২৫ হাজার টাকা দিয়ে এয়ার এ্যারাবিয়ার একটি ফ্লাইট যোগে ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সের আশ্বাস পেয়ে রাস আল খাইমাহ আসেন গতরাত দেড়টায় । এরপর থেকে রাস আল খায়মাহ ( RAK) এয়ারপোর্টেই প্রায় ১০ ঘন্টা ছাড়া পেলেন । তিনি বলেন , টিকেটে গেছে ২৫ হাজার , কিন্তু ৪/৫ বার ঢাকায় আসা যাওয়ায় গেছে আরো ২৫ হাজারের ওপর । চাকরী নাই,আয় উপার্জন নেই,এই অবস্থায় এতগুলো টাকা খরচ করে আসতে হল । একই ফ্লাইটের আরেকজন কুমিল্লার ইলিয়টগঞ্জ এর আনোয়ার হোসেন। আর এ কে সিরামিকে ডেকোরেশন এর কাজ করেন ।১০ বছর ধরে আছেন আমিরাতে । করোনা সংকটে ৭ মাস আটকা ছিলেন দেশে । ফেরার জন্য গ্রীন সিগন্যাল আর আসে না।ট্রাভেল এজেন্সি বলেছে,"সিগনাল এর সমস্যা নাই,ইতা আমরা দেইখাম" টিকেট করা থাকলেও এজেন্সিকে ৪২ হাজার টাকা দিয়ে রাস আল খাইমাহ এসে আটকা পড়ে শুয়ে বসে এয়ারপোর্টে অবর্ণনীয় কষ্টে সময় কাটিয়েছেন । বুধবার সকাল থেকে পেটে দানাপানি পড়েনি। এখন ছাড়া পেয়ে সে কষ্ট ভুলেছেন । একই সমস্যায় পড়া আরেক যাত্রী ময়মনসিংহের পাগলা থানার বাসিন্দা রাস আল খাইমাহ প্রবাসী মোহাম্মদ তারা মিয়া | রাত দেড়টা থেকে এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জে আটকে পড়া ৮৫-৯০ জন বাংলাদেশীর সাথে হতাশার অন্ধকার চেহারায় মেখে ঠাঁয় বসে ছিলেন । আমিরাত প্রবাসে আছেন সাড়ে নয় বছর । ৯ মাস হয়েছে তার দেশে করোনায় আটকা পড়ার । ধার দেনা করে ৭৫ হাজার টাকায় স্বাভাবিক এর চেয়ে ৩/৪ গুন বেশী টাকা দিয়ে ওয়ান ওয়ে টিকেট কিনেছেন । ৯ মাস কোন কাজকর্ম নেই,দেনা রেখে দেশ ছেড়েছেন,এখন কাজটা ফিরে পেলে কষ্টের মাঝেও থাকবে কিছুটা স্বান্তনা' বললেন তারা মিয়া। শুক্রবার ভোর রাত ০১-৩০টা থেকে ১০ ঘন্টা আশা নিরাশার দোলাচলে দুলতে দুলতে অবশেষে ছাড়া পেলেন বাংলাদেশী এই প্রান্তিক মানুষগুলো । তাদের সাথে যোগাযোগের পর থেকে সাহস যোগানোর চেষ্টা করেছি,স্বান্তনা দিয়েছি আর বাকী কাজটা রাস আল খাইমাহ ইমিগ্রেশান কর্তৃপক্ষ করেছেন । খোঁজ নিয়ে জানা যায় গ্রীন সিগন্যাল না থাকার কারণে তাদেরকে এই সমস্যায় পড়তে হয় ।