ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের নীচে কাটা পড়ে তিন ভাই নিহত

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ০৭:৩৩ পিএম

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের নীচে কাটা পড়ে তিন ভাই নিহত
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের স্বল্প দশাল নামক স্থানে রবিবার (১৮ অক্টোবর) ভোর রাতে রেল লাইনে ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেনের নীচে কাটা পড়ে দুই সহোদরসহ তিন ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, স্বল্প দশাল গ্রামের আব্দুল হেকিমের ছেলে রিপন মিয়া (২৪) ও স্বপন মিয়া (২২) এবং তাদের চাচাতো ভাই কোরবান আলীর ছেলে মুখলেস মিয়া (২৮)। স্থানীয়দের বরাত দিয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ সমর বড়ুয়া জানান, রিপন, স্বপন এবং মুখলেস তিন ভাই মিলে তাদের বাড়ির পাশে একটি ডোবা সেচে মাছ ধরার জন্য রাত জেগে ডোবার পানি নিস্কাশনের কাজ করছিল। এক পর্যায়ে সারা রাত জেগে কাজ করার পর রবিবার ভোর রাতে ক্লান্ত হয়ে ডোবার পাশে রেল লাইনে বিশ্রাম করার জন্য গাঁ এলিয়ে দেয়। এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে তারা তিন জনই ঘটনাস্থলে মারা যায়। তিনি আরো জানান, এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তিন জনের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।