ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

ঢাকাদক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের নিয়ন্ত্রন নিতে 'ইসকনে'র বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ০৭:৪১ পিএম

ঢাকাদক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের নিয়ন্ত্রন নিতে 'ইসকনে'র বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিন শ্রী চৈতন্য মহাপভুর মন্দিরের নিয়ন্ত্রন নিতে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে ইসকন। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ৩ টায় গোলাপগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন মন্দিরের সদ্য প্রয়াত সেবায়েত শ্রী রাধা বিনোধ মিশ্রের সহধর্মিণী প্রকৃত মিশ্র চক্রবর্তী। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জয় মহাপভুর সেবক সংঘের কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক মনোরঞ্জন সাহা। লিখিত বক্তব্য তিনি বলেন, শ্রী কৃষ্ণ চৈতন্য দেবের বংশের সর্বশেষ পুরুষ শ্রী রাধাবিনোধ মিশ চতুর্থদ্দশের উত্তরাধীকারী। তিনি দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও মন্দিরের সেবায়েতের দায়িত্ব পালন করেন। গত ৫ সেপ্টেম্বর তিনি পরোলোকগমনের পর থেকে ইসকন মহাপভুর মন্দিরে উৎপাত শুরু করেছে। তিনি বলেন, ইসকনের লোকজন পূজা কীর্তনের আড়ালে সকাল বিকাল সন্ধা এমনকি রাতের বিভিন্ন সময়ে এসে উপস্থিত হয়। কোনো সময় ২০/৩০ জন আবারো কোনো দিন ২০০/৩০০ লোক নিয়ে উপস্থিত হয়। বক্তব্যে তিনি বলেন, গত ১৬ অক্টোবর তার স্বামী রাধা বিনোধ মিশ্রজীর পরোলোকগমনের ৪০ দিন পূর্তির অনুষ্ঠানের কির্তন চলছিল। সেই সময় ইসকন হাজারো লোক নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে লীলাকীর্তন প্রসাধ খাওয়াসহ বিভিন্ন হৈহুল্লুর শুরু করে। তিনি অভিযোগ করেন, গতকাল শুক্রবার মন্দিরের কোনো অনুমতি না নিয়ে ইসকন অনুষ্ঠানের আয়োজন করে। তারা পুরুষৌত্তম নাম উদযাপন করতে এসেছে বলে অনুষ্ঠানের লিফলেট বিতরন করে। ইসকনের এ ধরনের প্রবনতা ভয়ঙ্কর এবং তাদের এধরনের কর্মকান্ডে আমরা শঙ্কিত। ইসকন শুধু যে জোর জবরদস্তি করছে তাই নয়, বেআইনি ভাবে এসে মন্দিরে আশ্রয় নিচ্ছে । শ্রী চৈতন্য মহাপভুর মন্দির ও পিতৃ ভিটা এখন সত্যি দূরবিপাকে আছে। তাই বিশ্বের সনাতন দর্মীদের পবিত্র স্থানের সুনাম গৌরব ঐতিহ্য ও সম্মান রক্ষায় প্রশাসন সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন, ইসকনের অপতৎপরতার বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর তারা লিখিত অভিযোগ করেছেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দীয় সেবা সংঘের প্রচার সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ, মাদকপুর সেবা সংঘের সহ-সভাপতি অরুন কুমার নাগ, সিলেট জয় মহাপভুর সেবক সংঘের কােষাদক্ষ কালী সংকর দত্ত, চট্রগ্রাম সেবক সংঘের সাংঘটনিক সম্পাদক গৌতম মিত্র প্রমুখ।