ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

বিশ্ব স্তন ক্যান্সার দিবস পালন করেছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ০৪:৫৬ এএম

বিশ্ব স্তন ক্যান্সার দিবস পালন করেছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল
অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। বরাবরের ন্যায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল স্তন ক্যান্সারের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানাবিধ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে দিবসটি পালন করে আসছে। প্রতি বছর এই দিনে স্তন ক্যান্সার সচেতনতার বহুমুখী কর্মসূচীর অংশ হিসেবে সামাজিক সচেতনতামূলক র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হলেও বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির সার্বিক বিষয় বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ র‍্যালী ও বৃহৎ পরিসরে আলোচনা সভা না করার সিদ্ধান্ত গ্রহন করেন। তবে হাসপাতালের কনফারেন্স হলে বিকেল ৩:৩০টায় স্তন ক্যান্সারের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সীমিত পরিসরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদকর্মীর পাশাপাশি হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তাগনের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্তন ক্যান্সারের ভয়াবহতা ও বাংলাদেশে এই মরণ ব্যাধীর ক্রমবর্ধমান অবস্থা সম্পর্কে আলোকপাত করা হয় এবং বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক স্তন ক্যান্সারের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির নানাবিধ পরিকল্পনা তুলে ধরা হয়। উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার পরিষদের প্যানেল চেয়ারম্যান  রোকশানা বেগম। বিশেষ অথিতি  ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুয়াইবুর রহমান স্বপন সহ আরো অনেকে। উল্লেখ্য, আগামী ১২ই অক্টোবর  রাত ৮ টায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের নির্ধারিত ফেইসবুক পেইজে (www.facebook.com/bbcghospitalBD) এ স্তন ক্যান্সার সচেতনতা ও চিকিৎসা শীর্ষক আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদ (অধ্যাপক সার্জিকেল অনকলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা) এবং যুক্তরাজ্যের অন্যতম খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ তাজিয়া ইরফান ( ক্যান্সার বিশেষজ্ঞ, রয়েল মার্সডেন হাসপাতাল, যুক্তরাজ্য)। আরও থাকছেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম ট্রাস্টি ও সিনিয়র মেডিকেল ডাইরেক্টর ডাঃ কবির মাহমুদ ( প্রিন্সিপাল জেনারেল প্রাক্টিশনার, নিউহাম, লন্ডন)।