আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার আয়োজনে ২ অক্টোবর শুক্রবার সকালে মোংলা প্রেসক্লাবে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম ও সিপিবি’র মোংলার সভাপতি কমরেড নাজমুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগ, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কিশোর ফোরামের সভাপতি মোঃ রিয়াজ শেখ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত নির্বাচনের দাবী করেন। আলোচনা সভা শেষে মোংলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ