ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করে যুক্তরাজ্য প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ০৫:১৩ এএম

প্রধানমন্ত্রী  বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করে যুক্তরাজ্য প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন

[youtube]IFg7buhSkZc[/youtube]

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর থেকে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের বহু বছরের দীর্ঘ-প্রতীক্ষীত একটি প্রত্যাশা পূরণ করেছেন”, বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম আজ স্থানীয় গণমাধ্যমের উদ্যেশ্যে একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে হাইকমিশনার বলেন, “সিলেটবাসী ও প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে গত বছর প্রধানমন্ত্রী এপ্রিল মাস থেকেই সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর নির্দেশনা দিয়েছিলেন। এ লক্ষ্যে বাংলাদেশ হাই কমিশন লন্ডন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট-এর সাথে সমন্বয় করে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে একযোগে কাজ করছিল। কিন্তু কোভিড মহামারীর কারণে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাংলাদেশ সফর বাতিল হওয়ায় গত এপ্রিল মাসে এই ফ্লাইট চালু করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করে ৪ অক্টোবর থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে।”

হাইকমিশনার আরো জানান, সিলেটবাসী ও প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশিরা যাতে বিদেশী এয়ারলাইন্সের পরিবর্তে বাংলাদেশ বিমানের মাধ্যমে দেশে যাতায়াত করতে পারেন সেজন্য লন্ডন হাই কমিশনের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ বিমান অক্টোবর মাস থেকে সিলেট-লন্ডন রুটে একটির পরিবর্তে সপ্তাহে দু‘টি নিয়মিত ফ্লাইট চালু করছে।

হাইকমিশনার এজন্য লন্ডন মিশন ও প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

এই ফ্লাইট চালুর পর সিলেট থেকে যাত্রীরা সরাসরি লন্ডন আসতে পারবেন।  আগের মত তাদের ঢাকা হয়ে লন্ডন আসতে হবে না। একইভাবে তারা লন্ডন থেকে সরাসরি সিলেট যেতে পারবেন। যাত্রীদের চেক-ইন, সিকিউরিটি চেক ও কাস্টমস সিলেট বিমান বন্দরেই সম্পন্ন করা হবে।

প্রথম সরাসরি ফ্লাইটটি ৪ অক্টোবর সিলেট থেকে স্থানীয় সময় সকাল ১০ টায় ছেড়ে এসে একই দিন লন্ডন সময় বিকাল ৪:৫০ মিনিটে হিথ্রো বিমান বন্দরে অবতরণ করবে। এরপর সেদিনই সন্ধ্যা ৬:২০ মিনিটে হিথ্রো বিমান বন্দর থেকে ছেড়ে পরদিন ৫ অক্টোবর সকাল ৯:৪০ মিনিটে সিলেট বিমান বন্দরে পৌঁছবে। এই সময়সূচি অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত প্রতি রোববার ফ্লাইটটি সিলেট-লন্ডন রুটে চলাচল করবে। এরপর ২৫ অক্টোবর থেকে প্রতি রোববার ও বুধবার সপ্তাহে দু‘টি ফ্লাইট এই রুটে নিয়মিত চলাচল করবে।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানার জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হচ্ছে। লন্ডনে যোগাযোগর জন্য ফোন নম্বর হচ্ছে: ০২০৭৬২৯০২৫২। ইমেইল: [email protected][email protected]

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন

[youtube]-LGs-C35LXk[/youtube]