ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তরের দাবি

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ০৫:১৯ এএম

এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তরের দাবি
এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের নাগরিক বৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণফোরাম জেলা আহ্বায়ক এড. আনছার খান, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক এড.আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, উদীচীসভাপতি এনায়েত হাছান মানিক, ওয়ার্কার্স পাটির্ (মার্কসবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ,বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভুমি সন্তান এর আশরাফুল ইসলাম, গণজাগরণ এর দেবাশীষ দেবু, ছাত্রনেতা সরুজ কান্তি দাশ, সনজয় শর্মা, ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি নেতা ফরহাদ হোসেন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী ) পাঠচক্র ফোরামের মহিতোষ দেব মলয়, এড দেবব্রত চৌধুরী লিটন, নিরঞ্জন দাশ খোকন, এড. রণেন সরকার রণি, এড.উজ্জল রায় প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এমসি কলেজ হোস্টেলে তরুণী ধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের তাৎক্ষনিকভাবে গ্রেফতার করতে স্হানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে। অভিযোগ উঠছে ধর্ষণকারীদের সাথে স্থানীয় প্রশাসনের যোগ সাজশের বিষয়টি। জনমনে সন্দেহে তৈরি হয়েছে ধর্ষণের ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে। বক্তারা, সুষ্টু বিচারের স্বার্থে এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তরের দাবি জানান। বক্তারা, এমসি কলেজের দখলকৃত সকল ভুমি উদ্ধারের দাবি জানান।