ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

আড়ম্বরপূর্ণ আয়োজনে প্রেরণা যুবচক্রের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪২ এএম

আড়ম্বরপূর্ণ  আয়োজনে প্রেরণা যুবচক্রের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মুক্তবুদ্ধি চর্চা ও মননশীলতার বিকাশে সিলেটের বিয়ানীবাজার উপজেলায়  গঠিত হয় প্রেরণা যুবচক্র। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি তৃণমূলে নানা প্রেরণাদায়ী  সৃজনশীল ও মানবিক কাজের মাধ্যমে সকল শ্রেণীর মানুষের কাছে আস্থা অর্জন করেছে।  ইতিমধ্যে প্রেরণা যুবচক্র পার করেছে তাদের প্রতিষ্ঠার তিন বছর।

১৯ সেপ্টেম্বর  শনিবার বিয়ানীবাজারের একটি  অভিজাত রেস্টুরেন্টের  হলরুমে  প্রেরণা আয়োজন করে তাদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর  একটি  আড়ম্বরপূর্ণ  অনুষ্ঠান।

 যুবচক্রের  সভাপতি ফয়জুল আলম সিমালের সভাপতিত্বে ও প্রেরণার সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র  আব্দুস শুকুর।

বিশেষ অতিথি ছিলেন , প্রেরণা যুবচক্রের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন, স্পোর্টস ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আবিদুর রহমান শিমু, মুসলিম শিশুশিক্ষা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা কামাল হুসেন আল-মাথহুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আব্দুস শুকুর বলেন, প্রেরণা যুবচক্র বিশেষ করে তরুণদের মননশীল কাজে সম্পৃক্ত করতে নানা ধরণের অনুপ্রেরণামূলক কাজ করে আসছে।  বিনির্মাণে তরুণদের ভুমিকা অপরিসীম এবং তাদেরকে ভালোকাজে সম্পৃক্ত করা এবং সহযোগিতার কাজটি ধারাবাহিকভাবে করছে প্রেরণা। যা নি:সন্দেহে প্রসংশনীয়।  প্রেরণার সাথে  জড়িতরাও  অনেক প্রতিশ্রুতিশীল ও আত্নপ্রত্যয়ী।   আমার বিশ্বাস  প্রেরণা নিকট  আগামীতে আরও অনুকরণীয় কাজের মাধ্যমে মানুষের কল্যাণ বয়ে আনবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক মাসুম আহমদ,  আশরাফুল ইসলাম,সংগঠনের সহ-সভাপতি রাজু আহমদ, সিলেট আলো পোর্টালের সিনিয়র রিপোর্টার ছারওয়ার ফৈয়াজীসহ প্রেরণা যুবচক্রের সদস্যবৃন্দ।

বক্তারা প্রেরণা যুবচক্রের নানাবিদ  শিক্ষাবান্ধব , মানবিক, অনুপ্রেরণাদায়ী,  সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকান্ডের  প্রসংসা করে বলেন, সমাজে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কাজের পরিধি  যত বেশী বিস্তৃত হবে সমাজ তো উপকৃত হবে। প্রেরণা যুবচক্রের কাজগুলো সমাজে আলোকিত বার্তা  ছড়িয়ে দিচ্ছে । যা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।

বক্তারা প্রেরণার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী ফখরুল ইসলাম ও এস এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট এর পৃষ্টপোষকতার  জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এবং যুবচক্রের  সকল কর্মকর্তাদের  ও অভিনন্দন জানান ।

আশরাফুল হক এর পবিত্র কোরআন  তেলাওয়াত  ও সাব্বির শাহজাদার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। প্রাণবন্ত অনুষ্ঠানটি অতিথিদের  নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রসঙ্গত, মুক্তবুদ্ধি চর্চা ও মননশীলতার বিকাশে  ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বিয়ানীবাজারে আত্মপ্রকাশ করে প্রেরণা যুবচক্র।  প্রতিষ্ঠার পর থেকে প্রেরণা যুবচক্র  শিক্ষা, সাহিত্য সংস্কৃতি, মানবিক , সামাজিক উন্নয়ন  এবং অনুপ্রেরণাদায়ী কাজ  যেমন  শিক্ষা উপকরণ বিতরণ, কবিতা আবৃত্তি ও কেরাত প্রতিযোগিতা,  রমজান মাসে দুস্থদের খাবার , ঈদ সামগ্রী ও শীত বস্ত্র  বিতরণ,  অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রবাসী সংবর্ধনা  ও আনন্দ সফরসহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে  আলোকিত সমাজ   বিনির্মাণে ধারাবাহিকভাবে  কাজ করছে।