ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া

সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য সকলের কাজ করতে হবে

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ পিএম

সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য সকলের কাজ করতে হবে
''সততা ও নিষ্ঠার সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দলের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মরহুম মনসুর আলী ছিলেন একজন সৎ মানুষ, তিনি দলের দুর্দিনে জেলা আওয়ামীলীগকে নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন দলকে। তাকে হারিয়ে আমরা একজন যোগ্য সংগঠককে হারিয়েছি।'' শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে কচুয়া উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির মনসুর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু একথা বলেন। বাগেরহাট সদরের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নির্দেশনায়, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড.ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজীবুল হক নজু,জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.ড.একে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামীলীগ নেতা মো.ফিরোজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম। কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক ও যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচির সঞ্চালনায় এ শোক সভায় বক্তব্যদেন জেলা তাঁতীলীগের আহবায়ক তালুকদার আ.বাকী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস,বাগেরহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তফা ইবনে মিজান হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর ও মরহুমের ছেলে এ্যাড. ফকির নরেশুজ্জামান লালন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।