মোঃইবাদুর রহমান জাকির
সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের কলেজ রোড ও প্রধান সড়কে দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক সংঘর্ষের নেপথ্যে কারণ সম্পর্কে জানা যায়নি। এ ঘটনায় দুইজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় মোস্তফা নামের একজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে। তার বাড়ি উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামে। আহত অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে বিয়ানীবাজার থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও শহরে চাপা উত্তেজনা ও আতংক বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে একটি সিএনজি অটোরিক্সা ও পৌরশহরের এক ব্যবসায়ীর মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
-
ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি
-
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী
-
হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন
-
সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে?