ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

কলমাকান্দার চন্দ্রডিঙ্গা গ্রামের যুবদের বহুমূখী উদ্যোগ

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম

কলমাকান্দার চন্দ্রডিঙ্গা গ্রামের যুবদের বহুমূখী উদ্যোগ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা একটি সীমান্ত ঘেঁষা গ্রাম। উত্তরে মেঘালয়ের বিশাল পাহাড়। সেই পাহাড় বেয়ে উজান থেকে ভাটিতে অবিরত বয়ে চলেছে পাহাড়ি ছড়া। গ্রামটির মাধ্যমে ছড়াটি চলে গেছে হাওরের ডাকে। এ গ্রামেই গারো, হাজং, বাঙালি ভাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করছেন অনেক আগে থেকেই। এখানে জাতিগত ভিন্নতা বা ধর্মীয় ভিন্নতা থাকলেও মানুষে মানুষে সম্পর্ক খুবই অটুট। একে অপরের বিপদে আপদে সবাই একসাথে এগিয়ে আসেন। এটি এই গ্রামের ঐতিহ্যও বটে। একতাবদ্ধ হয়ে বসবাস করায় কোন সমস্যা তাদের কাছে সমস্যা মনে হয় না। এই গ্রামেই তরুণদের একটি সংগঠন রয়েছে যার নাম ‘চন্দ্রডিঙ্গা যুব সংগঠন’। গ্রামের সার্বিক উন্নয়নের জন্য এই সংগঠন ইতিমধ্যেই অনেক ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছে যা প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এই যুব সংগঠনটি এ বছর আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।  দুটি বাঁশের ব্রীজ তৈরি চন্দ্রডিঙ্গা গ্রামের ভেতর দিয়ে বয়ে চলেছে দু‘টি পাহাড়ি ছড়া, যার ফলে গ্রামটি প্রায় তিনভাগে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ পূর্ব, পশ্চিম ও মধ্যম পাড়া হিসেবে। পূর্বপাড়ার সাথে মধ্যম পাড়ার যোগাযোগের জন্য একটি ছোট ব্রীজ আছে। কিন্তু পশ্চিমপাড়ার সাথে মধ্যম পাড়ার যোগাযোগের জন্য কোন ব্রীজ নেই। ব্রীজ না থাকায় অনেক কষ্ট করে যাতায়াত করতে হয় মধ্যম পাড়ার বাসিন্দাদের। আবার এবছর পাহাড়ি ঢলে পূর্ব পাড়ার সাথে সংযোগ রাস্তাটি ভেঙে গেছে। ফলে ব্রীজ থাকলেও পূর্বপাড়ার সাথে মধ্যম পাড়ার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামের এমন সমস্যা সমাধানে এগিয়ে আসে এই যু্ব সংগঠনটি। প্রথমে পশ্চিম পাড়ার সাথে মধ্যম পাড়ার যোগাযোগের জন্য তৈরি করা হয় একটি বাঁশের ব্রীজ। গ্রামের সবার বাড়ি থেকে বাঁশ সংগ্রহ করে সংগঠনের সদস্যরা শুরু করেন বাঁশের ব্রীজ তৈরি করা। সাথে যুক্ত হলেন গ্রামের ছোট বড় সবাই। তাদের অক্লান্ত পরিশ্রমে বাঁশের ব্রীজ তৈরি করা সম্পন্ন হয়। কিন্তু দুঃখের বিষয় হলো কয়েকদিন পরই ব্রীজটি পাহাড়ি ঢলে ভেঙ্গে যায়। তবে যুবরাও হাল ছাড়তে রাজি নয়। ভেঙ্গে যাওয়া ব্রীজ আবার সম্মিলতি প্রচেষ্টায় মেরামত করেন তারা। এ কাজ সম্পন্ন করে সংগঠনের সদস্যরা শুরু করে পূর্ব পাড়ার সাথে মধ্যম পাড়ার সংযোগ স্থাপনের আরেকটি বাঁশের ব্রীজ তৈরি করার কাজ। যুবরা আবারও একত্রিত হয়ে কাজে নেমে পড়েন। একদিনেই তারা তৈরি করে ফেলেন আরো একটি বাঁশের ব্রীজ। এই দুটি বাঁশের ব্রীজ তৈরি হওয়ায় চন্দ্রডিঙ্গা গ্রামের মানুষের যোগাযোগ খুই সহজ হয়েছে বলে জানান স্থানীয়রা। বিনামূল্যে আমন মৌসুমে ধান রোপণ করোনা ভাইরাসের ফলে এখন স্কুল কলেজ ছুটি। তাই যুবরা সবাই এখন বাড়িতে অবস্থান করছেন। তাই গ্রামের মানুষদের কল্যাণের কথা বিবেচনা করে উদ্যোগ নিলেন বিনামূল্যে আমন মৌসুমে ধানের চারা রোপণের। সবাই মিলে একসাথে নেমে পড়লেন ধানি জমিতে। কেউ বীজতলা থেকে ধানের চারা তুলে দিচ্ছেন, কেউ বা আবার জমিতে ধানের চারাগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছেন, আবার কেউবা ধানের চারা রোপণ করছেন। এভাবে এই যুবদের কর্মতৎপরতায় গ্রামের ১২ পরিবারের প্রায় ১০২৪ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করা সম্পন্ন হয়েছে। এতে করে ১২ পরিবারের প্রায় ৪০ হাজার টাকা সাশ্রয় হয়েছে বলে জানান সুবিমল ম্রং। পাহাড়ি ঢলে ছড়ার বাঁধ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পাহাড়ি ঢলে অনেক সময় ছড়ার পাড় ভেঙ্গে বসতবাড়িতে ও আবাদী জমিতে পানির সাথে বালি, পাথর ঢুকে পড়ে। এমন সমস্যা সমাধানে যুবরা এক সময় বাঁধ তৈরি করেছে। বাঁধের মধ্যে বিভিন্ন গাছগাছালিও রোপণ করা হয়েছিল। তারপরও পাহাড়ি ঢল আসলে বাঁধ ভেঙ্গে অনেক সমস্যা সৃষ্টি করে। তাই বাঁধটি সুরক্ষার জন্য যুবদের উদ্যোগে ও বারসিকের সহায়তায় বৃক্ষরোপণ করা হয়। একদিকে বসতভিটা ও ফসলী জমি রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। অন্যদিকে চন্দ্রডিঙ্গা জিবিসি প্রাথমিক বিদ্যালয়টি ছড়ার পাড়ে অবস্থিত হওয়ায় স্কুলের জায়গাটি সুরক্ষার জন্য ছড়ার পাশে বৃক্ষরোপণ করা হয়। এভাবে মোট ১০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে। যার ফলে বসতভিটা, ফসলি জমি ও স্কুলের জায়গা রক্ষা হবে বলে জানান স্থানীয়রা।