ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

গাছ কাটার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা কলমাকান্দায়

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৫:১০ এএম

গাছ কাটার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা কলমাকান্দায়
শেখ শামীম, কলমাকান্দা  (নেত্রকোণা) নেত্রকোণার কলমাকান্দায় সরকারি সড়কের গাছ কাটার অভিযোগে শিক্ষক সুমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বন বিভাগের কর্মকর্তা রতীন্দ্র কিশোর রায়। সোমবার (৩১ আগস্ট ) রাতে মামলাটি কলমাকান্দা থানায় রেকর্ডভুক্ত করা হয়। ওই মামলায় শিক্ষক আনোয়ার হোসেন সুমন, রানা মিয়া,শরীফ মিয়া, মোজাফর হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।অভিযুক্তদের বাড়ী হচ্ছে লেঙ্গুরা ইউনিয়নের একই গ্রামের উদাপাড়ায়। মামলা হওয়ার পর থেকে ওই শিক্ষকসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন এবং তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুতের লাইন নেয়ার অজু হাতে রাতের আধারে সড়কের দুই পাশের ২৭টি আকাশী গাছ কর্তন করা হয়। গত রোববার সন্ধ্যায় ইউএনও মো. সোহেল রানার নির্দেশে কর্তনকৃত গাছ গুলো জব্দ করে থানায় প্রেরণ করেন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (নায়েব) মো. আল আমিন। উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী লেংগুরা-সাত শহীদ সমাধিস্থল সড়কের ফুলবাড়িয়া বাজার ও মোমেনের টিলা সংলগ্ন এলাকায় গাছগুলো কর্তন করা হয়েছে। গাছ কর্তনকৃতদের দাবী গাছগুলো তাদের নিজস্ব জায়গায় । আর স্থানীয়রা জানায় এগুলো সরকারি সড়কের গাছ।