ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ০১:০৭ এএম

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিভিন্ন মহলের শোকনা ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ রাজনীতিবিদ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। রোববার সকাল ৭টা ১০মিনিটে তিনি বার্ধক্যজনিত কারনে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি --- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬বছর। ৩ছেলে ও ২মেয়ে সন্তানের জনক প্রবীন ওই রাজনৈতিক ব্যক্তিত্ব ১৯৭৭ সাল থেকে দীর্ঘ ২৭বছর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাতির এ শ্রেষ্ট সন্তানের মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন সহ বিভিন্ন মহলে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষন শুনতে তখনকার দিনে রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী) স্ব-শরীরে উপস্থত হয়েছিলেন। তিনি দলের কান্ডারীর দায়িত্ব পালন করতে গিয়ে সারা জীবন পরিবার পরিজনের প্রতি সময় দিতে পারেননি। এরকম একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তি পাওয়া কঠিন বলে জানান মৃত্যুর খবর শুনে আগত নেতাকর্মীরা। মরহুমের জানাযার নামাজ বিকাল সাড়ে ৫টায় বারকোট মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি এক শোক বার্তায় বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল জব্বার দলের প্রতি এক নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অফুরন্ত ক্ষতি হলো যা কখনো পূরণ হওয়ার নয়। একজন নিবেদিতপ্রাণ নেতা হিসাবে দলে তাঁর অবদান ও ত্যাগ সবসময় মনে রাখবে। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া শোক জানিয়ে বিবৃতি দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আব্দুল জব্বার আওয়ামী রাজনীতির একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সাদামনের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপুরণীয় ক্ষতি হয়ে গেল। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরী বলেন, এরকম দলের জন্য নিবেদিত প্রান, দেশ সেবায় নিবেদিত প্রান, পরোপকারী ব্যাক্তিকে হারিয়ে আমরা আজ স্থব্দ। এ ক্ষতি পূরন হবার নয়। এছাড়া শোক প্রকাশ করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর মেয়র পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুর শাফী চৌধুরী এলিম, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মিজানুর রহমান চৌধুরী রিংকু, শাহাব উদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলার রুহিন আহমদ খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রুশন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামদ জিলু, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুশাহিদ আলী, সাধারন সম্পাদক নুরুল আলম,বাঘা ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, আবু সুফিয়ান আজম, সাবেক ছাত্র নেতা হোসেন আহমদ প্রমুখ।