ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

পবিত্র আশুরা উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১১:৫৪ পিএম

পবিত্র আশুরা উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত
মুসলিম শিশুশিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মো.কামাল হোসেন আল মাথহুরীর সভাপতিত্বে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সিলেট এর বিয়ানীবাজার  পৌরশহরের এক অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত মাহফিলে ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা ছারওয়ার ফৈয়াজীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহদী,মাওলানা মো. কুতবুল আলম ছাহেব জাদায়ে চান্দগ্রামী,মাথিউরা সিনিয়র ফাযিল ডিগ্রী মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো. দেলওয়ার হোসাইন, পাতন কারীয়ানা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো.মানিক উদ্দিন, চারখাই দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নাসির উদ্দীন, জালালিয়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মো.ময়নুল ইসলাম, মাস্টার লুৎফুল হক চৌধুরী, মাওলানা এ এফ এম ইয়াহইয়া,মাওলানা শিবরুল আমিন, মাওলানা সুয়াইব আহমদ, মাহবুবুল আলম চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো.দেলওয়ার হোসেন, মাওলানা আব্দুল মুহিত,আবু সাহেদ রুনেল,মাওলানা শাহিন আহমদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ীবৃন্দ।
হাফিজ আব্দুল ওয়াহিদের তিলাওয়াত ও হাবিবুর রহমানের নাতে রাসুলের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে আগত সকলের মধ্যে মাস্ক ও নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ করা হয়।
অতিথিবৃন্দ পবিত্র আশুরা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তর আলোচনা করেন। বিশেষত শোহাদায়ে কারবালা স্মরণে আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ঈমানের পরিচয় বহন করে। কারবালার ট্রাজেডির পর থেকে মুলত হোসাইনি মুসলমান ও ইয়াজিদি মুসলমান হিসেবে মুসলিম মিল্লাত দুভাগে বিভক্ত হয়ে পড়ে।ইতিহাসের এ নিদারুণ নিষ্ঠুর ঘটনা বাতিলের কাছে মাথা নত না করে হক্বের পথে কুরবানী বা ত্যাগের শিক্ষাই আমাদেরকে উজ্জীবিত করবে যুগযুগ ধরে। ইসলামি তাহযিব তামাদ্দুনের অংশ হিসেবে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল তথা পবিত্র আশুরাসহ বিভিন্ন ইসলামী দিবসগুলো মুলতঃ হোসাইনি মুসলমানরাই করে থাকেন।
শেষে নবীজি (সাঃ) এর প্রতি দরুদ- সালাম পাঠ করে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃকামাল হোসেন আল মাথহুরীর মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।