ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত

পরিবেশের দোহাই দিয়ে কোয়ারী বন্ধ: কয়েক লক্ষ শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ০৬:০৬ এএম

পরিবেশের দোহাই দিয়ে কোয়ারী বন্ধ: কয়েক লক্ষ শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত
মোঃইবাদুর রহমান জাকির সিলেটের কয়েকটি থানা যেমন জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট এর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ পাথর এর ব্যাবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সাম্প্রতিক করোনা ভাইরাস ও একাধারে ৪ বার এর বন্যার ফলে এ অঞ্চলগুলোতে প্রায় ১২ লক্ষ সাধারণ শ্রমিক বেকারত্বে ভোগছে। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত ঝুকির মধ্যে ঝুলে আছে। জানা যায় এ অঞ্চল গুলোতে ১০ থেকে ১২ টি পাথর কোয়ারি রয়েছে, যে কোয়ারি গুলোর জন্ম প্রায় ৭১ এর অাগে। পাথর কোয়ারি গুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ১২ লক্ষ শ্রমিকের জীবন জীবিকা, এছাড়া নিটল মটরস ও আইসার কোম্পানির হিসেব অনুযায়ী প্রায় ছোট বড় ১৫ হাজার ট্রাক পাথর পরিবহনের জন্য ব্যাবহার করা হয় যার প্রতিটার সর্বনিম্ন মূল্য ৩০ লক্ষ টাকার মতো। আরো পাথর ক্রাশিং এর জন্য এসব অঞ্চলগুলোতে গড়ে উঠেছে প্রায় ১০ হাজার ক্রাশার মেশিন, যার প্রতিটার অনুমানিক বাজার মূল্য ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। সিলেট শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে প্রায় ৩ হাজার এজেন্সি, সরকারী/বেসরকারি ব্যাংক লোন সাপোর্ট হাজার কোটি টাকার উপরে। পরিবেশবাদীর মতে, বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী সিলেট ঝুঁকিপূর্ণ এরিয়া, যে কোনো সময় ভূমিকম্পের মতো প্রাকৃতিক বড় ধরনের দূর্যোগ হতে পারে। অপরদিকে পরিবেশের দোহাই দিয়ে যদি ১০ থেকে ১২ টি কোয়ারি খুলে দেয়া না হয় তাহলে কোথায় যাবে ১২ লক্ষ শ্রমিক, ব্যাবসায়ীরা দেউলিয়া হওয়ার ফলে কিভাবে শোধ করবে তাদের ব্যাংক লোন এবং শিল্প কারখানার গুলোই বা অবস্হা কি হবে, এসব প্রশ্ন গুলো কি পরিবেশবাদীদের ভাবায় না। সুতরাং এখনি সময় প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং পরিবেশবাদীদের একটা সঠিক সিদ্ধান্ত নেয়া, যার ফলে বেঁচে যাবে লক্ষাধিক শ্রমিক, ব্যাবসায়ী এবং এজেন্সগুলো।