ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

কিশোরগঞ্জে ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৮’ পালিত

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৯:১৪ পিএম

কিশোরগঞ্জে ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৮’ পালিত
কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ২০১৮: 'উত্তম আইনের সঠিক প্রয়াস, টেকসই উন্নয়ন মুক্ত সমাজ' -এ শ্লোগানকে সামনে রেখে আজ জাকজমকপূর্ণভাবে পালন করা হলো 'আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৮'। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো 'মুক্ত সমাজের জন্য উত্তম আইন, টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন'। জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সার্বিক সহযোগিতায় সকাল ০৯:০০ টায় জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলোনায়তনে সনাক সভাপতি জনাব সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সুশাসন নিশ্চিতের পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। স্বচ্ছতা থাকলে জনগণ তথ্য জানতে পারে আর জনগণের জানতে চাওয়ার মাধ্যমে সেবাদানকারী কর্তৃপক্ষ জবাবদিহিতার আওতায় আসে। ফলে দুর্নীতির সুযোগ কমে আসে। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এর পুলিশ সুপার, জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম। সনাক সদস্য স্বপর কুমার বর্মনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বগত বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব তরফদার মোঃ আক্তার জামিল তথ্য অধিকার আইনের গুরুত্ব ও তথ্য জানার জন্য কিভাবে আবেদন করতে সে সম্পর্কে বিশদ আলোচনা করেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ধারণাপত্রের আলোকে বক্তব্য উপস্থাপন করেন সনাক সদস্য জনাব মোঃ নাসির উদ্দিন ফারুকী। অন্যান্যদরে মধ্যে আরো বক্তব্য রাখেন টিআইবি প্রতিনিধি জনাব নাজমা খানম নাজু, প্রোগ্রাম ম্যানেজার-সিই, টিআইবি, শাহীন খান, সাবেক সভাপতি, কিশোরগঞ্জ প্রেস ক্লাব, সনাক সদস্য প্রফেসর আবদুল গনি, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল মাসউদ। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করার লক্ষ্যে 'আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস'কে কেন্দ্র করে সনাক এর আয়োজনে, ও জেলা প্রশাসন কিশোরগঞ্জ-এর সার্বিক সহযোগিতায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দিনব্যাপি তথ্য মেলার আয়োজন করা হয় এবং জেলা প্রশাসক মহোদয় উক্ত মেলার উদ্ভোধন করেন ও ঘুড়ে দেখেন। মেলায় মোট একুশটি প্রতিষ্ঠান অংশগ্রহন করে (২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ , পুলিশ সুপার এর কার্যালয় কিশোরগঞ্জ, জেলা সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা রেজিস্টিারের কার্যালয়, জেলা পরিবার পরিকলাপনা অধিদফতর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ সদর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কিশোরগঞ্জ সদর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কিশোরগঞ্জ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এর কার্যালয় কিশোরগঞ্জ সদর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কিশোরগঞ্জ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ, বি আর টিএ কিশোরগঞ্জ সার্কেল, ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কিশোরগঞ্জ সদর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারী মৈত্রী কিশোরগঞ্জ, ইয়েস গ্রুপ, সনাক, কিশোরগঞ্জ, টিআইবি)। দুদিনব্যাপী আয়োজনে জেলা প্রশাসনরে সার্বিক সহযোগিতায় ইয়েস গ্রুপের সদস্যরা দিবসটি উপলক্ষে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে প্রচারণা, দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা প্রদর্শণীসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। তথ্য মেলায় শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করা হয় এবং মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। সর্বশেষে ইয়েস গ্রুপের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো। কার্যক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সাধারণ জনগণ, সনাক ও স্বজন সদস্য, ইয়েস গ্রুপের সদস্য, টিআইবি কর্মী ছাড়াও স্কুল কলেজের শিক্ষক ও প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।