করোনাভাইরাস আক্রান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত সকলে মন্ত্রীর রোগমুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করেন।
এর পূর্বে সকালে বড়লেখা উপজেলা পরিষদের আয়োজনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইসচেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরদার, বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা বেগম হাসনাসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গতকাল ১২ আগস্ট হতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি'র শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে মর্মে জানা গিয়েছে ।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ