ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে স্বজনদের ঘরে দিয়েছে  ভালোবাসার উপহার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০৪:৪৫ এএম

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে স্বজনদের ঘরে দিয়েছে  ভালোবাসার উপহার
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারিতে  বাংলাদেশও  আশঙ্কাজনকভাবে  আক্রান্ত । লকডাউনে কর্মহীন হয়ে বিপদে আছেন দেশের অগণিত নিন্মবিত্ত ও সুবিধা বঞ্চিত মানুষ। সবচেয়ে বেশী বিপদের সম্মুখীন মধ্যবত্তি সমাজ। এই দুর্যোগে  প্রবাসীরাও  আছেন লকডাউনে। তারপরও তাদের প্রাণ কাদে দেশের স্বজন, প্রিয়জনদের জন্য। প্রতিদিন  বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা নিজ নিজ অঞ্চলে মানুষদের পাশে দাড়াচ্ছেন। বাংলাদেশের কমলা আনারস খ্যাত সিলেট বিয়ানীবাজারের ঐতিহ্যবাহি জলঢুপ গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরা করোনা ও রমজান মাস কে সামনে রেখে  গ্রামের প্রতিবেশি, স্বজনদের পাশে দাড়িয়েছেন। তবে যুক্তরাজ্য প্রবাসীদের সামাজিক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকে এই দুর্যোগে মানুষদের পাশে দাড়ানো ছিল ব্যতিক্রম। লকডাউনে কর্মহীনসহ নিডি মানুষদের তালিকা  প্রস্তুতে ছিল না কোন বৈষ্যম। ছিল না ধর্ম ও গোত্রের পরিচয়। সামাজিক সম্মানের দিকটি মাথায় রেখে  তালিকা তৈরীতেও  নেয়া হয়েছে বিশেষ গোপনীয়তা। এতে স্বেচ্ছাসেবী হয়ে  কাজ করেছেন গ্রামের  উদ্যোমী সংগঠন বৃন্দ। চাল, ডাল, পিয়াজ, আলু, তেল, সাবান, ছোলা বুট ইত্যাদি কিনে প্রথমে প্যাকেট করা হয়। তারপর গাড়ি দিয়ে  বাড়ি বাড়ি গিয়ে  নিভৃত্তে পৌছে দেয়া হয়েছে  প্রায় ৫০ কেজি  ওজনের প্রতিটি ব্যাগ। সচেতনভাবে যুক্তরাজ্য প্রবাসীদের সাহায্য প্রদানে যেমন ছিল না নামের প্রাধান্য। তেমনি হাসিমুখে স্বজনদের হাতে পৌছে দেয়া  স্বেচ্ছাসেবী কর্মীরাও  দেখিয়েছেন  স্বজন-প্রিয়জনদের হার্দিক সৌহার্দ। দান প্রসঙ্গটি  সচেতনভাবেই শিরোনামে আসে নি। হাসিমুখে উচ্চারিত হয়েছে- ‘ভালোবাসার উপহার‘।  করোনা দূ;সময়ে ২২০ টি পরিবার হেসেছে পুস্পের হাসি। মানবিক এবং সার্বজনীন চিন্তার সমন্ধিত কাজটির সার্বিক সহযোগিতায় ছিল জলঢুপ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা। ৭ সদস্য বিশিষ্ট সমন্ধয়কের দায়িত্বে ছিলেন – মাসুক আহমদ,  হীরা উদ্দিন, জামাল আহমদ,  আক্তারুল ইসলাম, জাবেদ আহমদ, বিলাল আহমদ, লাভলু আহমদ। ১৯ এপ্রিল রবিবার বেলা দুইটায় জলঢুপ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সামন থেকে ভালোবাসার এই উপহারগুলো  প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক আব্দুর রব , জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জালাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মুছব্বির আলী ও  প্রবীন ব্যক্তিত্ব  নুরুল কালাম, কমর উদ্দিন, ক্রীড়া সংগঠক মন্তজিম আলী, ১১ নং লাউতা ইউনিয়নের ইউপি সদস্য সামসুল হক  প্রমূখ। এসময় উপস্থিত বিশিষ্টজনেরা বলেছেন- যুক্তরাজ্য প্রবাসীরা এই সংকট সময়েও তাদের নিজ অঞ্চলের নিডি মানুষদের কথা মনে রেখে সাহায্যের হাত বাড়িয়েছেন- যা অনুকরণীয়। নিকট ভবিষ্যতেও তারা জলঢুপ গ্রামের আর্তসামাজিক কাজে সহযোগিতা করবেন বলে আমাদের প্রত্যাশা। মহতি এই  উদ্যোগের জন্য ট্রাস্টের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মানবিক এই কাজে সকল ধরনের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  এছাড়া সহযোগি সংগঠন জলঢুপ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার প্রতিও জানিয়েছে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা । প্রসঙ্গত জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকে  যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন। যুক্তরাজ্যে ও বাংলাদেশে নিজ অঞ্চলের সামাজিক, ঐতিহ্যিক কাজে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে।