ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

কুমিল্লার চান্দলায় ২০০ পরিবারের মাঝে প্রবাসীদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ০৪:৩৮ পিএম

কুমিল্লার চান্দলায় ২০০ পরিবারের মাঝে প্রবাসীদের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা মহামারীতে থমকে গেছে পৃথিবী,স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি,মানুষের কর্মচাকা থেমে গেছে। এরকম চলতে থাকলে খাদ্যের জন্য হাহাকার করবে মানুষ ।বাংলাদেশের অবস্থাও দিনদিন খারাপ হচ্ছে বিশ্বের সাথে পাল্লা দিয়ে। করোনার এই করুণ থাবায় সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে নিন্ম আয় ও দিনমজুর পরিবারগুলো। করোনা ভাইরাস পরিস্থিতি ও রমজান মাসকে সামনে রেখে দেশের কুমিল্লা জেলাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়নের ৭ টি ওয়ার্ডের প্রায় ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের সংগঠন " চান্দলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা " প্রবাসীদের অর্থায়নে ১৪ ই এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখের সকাল থেকেই ইউনিয়নের ৭ টি ওয়ার্ডের ২০০ টি নিন্ম আয়ের পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে সংস্থার কিছু সদস্য গ্রামের স্বেচ্ছাসেবী যুবকদের সাথে নিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়। ২০ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাউল,ডাল,আলু,পেঁয়াজ-রসুন,সয়াবিন তৈল,ছোলা বুট,মুড়ি,চিনি এবং সাবান। এর আগে ঐদিন সকালে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করবার সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার আয়োজন করে বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করা হয়। সংস্থার পক্ষ থেকে ৫২বাংলাকে জানানো হয়,দেশের এই দুর্যোগকালীন সময়ে সমাজের প্রতি কর্তব্য ও দায়বদ্ধতা থেকেই তারা মানুষের পাশে দাঁড়িয়েছে।তারা আশা করেন দেশের প্রতিটি গ্রামে প্রবাসী ও দেশের বিত্তবানরা এগিয়ে আসলে অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনা মোকাবেলায় সফলতা পাবে। সংস্থার পক্ষ থেকে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা চান্দলা গ্রামের সকল প্রবাসীদের এই সংস্থার সাথে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে গ্রামের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, সম্পূর্ণ অরাজনৈতিক এই সংস্থাটি করোনা পরিস্থিতি ছাড়াও তাদের নিজস্ব অর্থায়নে গ্রামের গরিব ছাত্রদের লেখাপড়ায় আর্থিক সহায়তা,আর্থিক অস্বচ্ছল বাবার বিবাহ উপযুক্ত মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা,গরিব রোগীদের চিকিৎসা সহায়তা,প্রবাস ফেরত প্রবাসীদের সহায়তাসহ বিভিন্ন সমাজসেবা ও সমাজের উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে।