ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

করোনা ভাইরাসের এ সময়ে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসির খোলাচিঠি

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ০১:৫১ এএম

করোনা ভাইরাসের এ সময়ে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসির খোলাচিঠি

প্রিয়/সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা… আসসালামু ওলাইকুম…….. আশা করি যে, যে অবস্হায় আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। করোনার উন্মত্ততায় পৃথিবী আজ গতিহীন, ভীত সন্ত্রস্ত মানুষ আজ দিশেহারা। আপনাদের বদৌলতে আমরা সৌদি প্রবাসীরা এখানকার এবং স্বদেশের করোনা পরিস্হিতি সম্পর্কে ওয়াকাবিহাল হতে পারছি। বরাবরই আপনারা দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে, আসছে ৫ এপ্রিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ করোনা পরিস্হিতি এবং খেটে খাওয়া মানুষকে খাবারের সংস্হান ও নানাবিধ প্রণোদনার বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ও সম্মানিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

এ প্রসংগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে, আপনারা জানেন যে এই সৌদি আরবে অনেক বাংলাদেশী (প্রবাসী) কর্মহীন অবস্হায় আছে, আর্থিকভাবে তারা কপর্দহীন। এই লকডাইনের সময়ে তারা খাদ্যসংকটসহ নানাবিধ অসুবিধায় ভূগছে, স্বদেশে তাদের পরিবার পরিজনও একই সংকটে নিপতিত। যদিও প্রবাস বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন, এবং কিছু নির্দেশনাও দিয়েছেন তথাপি আমরা আশাকরি প্রবাসীরা যাতে এই সংকটে প্রয়োজনীয় অনুদান পেতে পারে, সেই বিষয়টি আপনারা জোরালোভাবে আপনাদের মিডিয়াগুলিতে তুলে ধরবেন এবং ৫ তারিখের সংবাদ সম্মেলনে আপনাদের মিডিয়ার যে সকল সম্মানিত সাংবাদিক ভাইয়েরা প্রতিনিধিত্ব করবেন, তাদের কাছে আমাদের প্রবাসীদের হয়ে অনুরোধ রাখবেন যাতে সংকটে নিপতিত প্রবাসী এবং তাদের পরিবারে সদস্যরা সরকারের কাছ থেকে প্রণোদনা পেতে পারে সে জন্য বিষয়টি উপস্হাপন করেন।

আপনাদের কলম প্রবাসীদের পক্ষে সব সময় ছিলো, ভবিষতেও থাকবে সেই বিশ্বাস রাখছি। মহান আল্লাহ আপনাদের সমাজসেবার জন্য অবশ্যই উত্তম প্রতিদান প্রদান করবেন।

বিনীত-

এম. আর. মাহবুব সভাপতি রিয়াদ আওয়ামী পরিষদ ( আওয়ামী লীগ) রিয়াদ আওয়ামী পরিবারের ৭ সংগঠনের পক্ষে