ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

দেশে করোনা মোকাবেলায় ৩০ লাখ দিলেন জাতীয় দলের ক্রিকেটাররা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ০৩:৩২ পিএম

দেশে করোনা মোকাবেলায় ৩০ লাখ দিলেন জাতীয় দলের ক্রিকেটাররা
করোনা ভাইরাস আতংকে বিশ্ব এখন কার্যত দিনদিন স্থবির হয়ে পড়ছে।বাংলাদেশেও এর প্রকট দৃশ্যমান।প্রতিদিনই বাড়ছে আক্রান্ত সংখ্যা। এমতাবস্থায় জাতীয় দলের ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপক তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন।সকালে এটি নিশ্চিত করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, এটা জাতীয় দুর্যোগ। এ দুর্যোগ মোকাবিলা সরকারের কিংবা কারো একার দায়িত্ব নয়।এ দায়িত্ব আমাদের সবার। সেই চিন্তা থেকে আমরা ক্রিকেটাররা একটি পদক্ষেপ নিয়েছি। অধিনায়ক হিসেবে আমি ভীষণ গর্বিত যে এ উদ্যোগে দলের সবাই সমান আবেগ নিয়ে অংশগ্রহণ করেছে। অধিনায়ক তামিম ইকবাল  আরো জানান, ‘গতকাল মাশরাফি ভাইয়ের সংগে আলাপ করেছি এটা নিয়ে।এরপর সবার সঙ্গে কথা বলি,সবাই এক বাক্যে রাজি হয়েছে।’ বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তাদের এক মাসের বেতনের অর্ধেক তহবিলে দান করেছেন।চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা, যারা সর্বশেষ সিরিজে অংশগ্রহন করেছেন,তারাও সমান অবদান রেখেছেন।এটাই বেশি আনন্দ দিয়েছে তামিমকে,’ যারা চুক্তিতে নেই তারাও সিরিজের দলে থাকলে ওই মাসের বেতন পায়। কিন্তু আমাদের মতো সারা বছর বেতন পায় না।  তারাও সমানভাবে অংশগ্রহণ করেছে।’ তাতে সবমিলিয়ে অনুদানের অংকটা ২৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে। তবে কাউকে কম বা বেশি কৃতিত্ব দিতে চান না তামিম,’এখানে সবার সমান অবদান।একজন ক্রিকেটার হিসেবে একটা বড় ম্যাচ জয়ের সমান আনন্দ ও গর্ব হচ্ছে। সেই সঙ্গে তিনি সবার কাছে অনুরোধ রেখেছেন,’আমরা যেটুকু অবদান রেখেছি, প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। তবে দেশের যাদের সামর্থ্য  আছে তারা যদি একটু এগিয়ে আসেন, তাহলে আমরা ইনশাল্লাহ সংকট উত্তরণের পথ খুঁজে পাব। অবদান ১০ টাকা হোক কিংবা ১০ কোটি, প্লিজ সবাই এগিয়ে আসুন।’ সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশে বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন।মোট মৃতর সংখ্যা ৫ জন।মোট আক্রান্তর সংখ্যা ৩৯ জন।মৃত্যুহার ১২.৮। বিশ্বজুড়ে ১৮ হাজার ৮৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী এই করোনাভাইরাস।এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬১৩। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন। এখন পর্যন্ত ১৯৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। দেশটিতে নতুন করে আরও ৪৭ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২১৮। অপরদিকে করোনায় আকান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ২৮১ জন।