ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড ১৯ মহামারিসহ অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সোমবার (২০ জানুয়ারি) অভিষেকের দিনই সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার জন্য এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অভিষেক সমাপ্ত হওয়ার কিছু পরেই নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প বলেছেন, ডব্লিউএইচও আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, এতদিন বাকিরাও সেটা করেই এসেছে। কিন্তু এসব আর চলতে দেওয়া হবে না। তার অভিযোগ, সদস্য রাষ্ট্রদের অন্যায্য রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও। এছাড়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংস্থাটি অযৌক্তিক ও একপাক্ষিকভাবে অনেক বেশি অর্থ নিয়ে থাকে। অথচ চীনের মতো বড় অর্থনীতির দেশের কাছে দাবিকৃত অর্থের পরিমাণ যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম। ট্রাম্পের সিদ্ধান্তের বিষয়ে ডব্লিউএইচও-এর পক্ষ থেকে কোনও বক্তব্য পায়নি রয়টার্স। প্রথম মেয়াদেও ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কোভিড মহামারি ইস্যুতে পুরো বিশ্বকে বোকা বানাতে চীনকে সহায়তা করার জন্য সংস্থাটিকে অভিযুক্ত করেন তিনি। ডব্লিউএইচও-এর বৃহত্তম আর্থিক সহায়তাকারী যুক্তরাষ্ট্র। সংস্থাটির তহবিলের প্রায় ১৮ শতাংশ আংকেল স্যামের অবদান। ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে, আগামী বারো মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিল হওয়ার পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থের যোগানও বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাটির বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কর্মসূচি বিশ্বজুড়ে চলমান রয়েছে। যেমন যক্ষ্মা, এইডস ইত্যাদির মতো ভয়াবহ রোগ এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি যাচাই ও প্রতিকারের উপায় বের করা। ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিলে এসব কর্মসূচির ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে। ট্রাম্পের আদেশে বলা হয়েছে, প্রত্যাহার পর্ব চলাকালীন ডব্লিউএইচও-এর সঙ্গে করা মহামারি চুক্তি বাতিলের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংস্থাটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের দেশে ফিরিয়ে এনে নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর বৈশ্বিক স্বাস্থ্য ইস্যুতে কাজ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিকল্প অংশীদার খুঁজে বের করবে সরকার।

যে কারণে ওয়ান মিলিয়ন কোরআন বিতরণ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিম । | 52Bangla TV

https://youtu.be/zlEnqs4benM