ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:১১ এএম

ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এ মামলার রায় শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) ঘোষণা করা হয়েছে। রায়ে ইমরানকে ১৪ বছরের এবং বুশরাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। আদিয়ালা কারাগারের অস্থায়ী আদালতে বিচারক নাসির জাভেদ রানা এ রায় ঘোষণা করেন। আদালত ইমরান ও বুশরার যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ রুপি জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের কারাদণ্ড ছয় মাস এবং তিন মাস বাড়বে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, ভুয়া ট্রাস্ট আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্ট-এর সম্পত্তি জাতীয় জবাবদিহি অধ্যাদেশ, ১৯৯৯-এর ধারা ১০(ক) অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অধীনে বাজেয়াপ্ত করা হলো। রায় ঘোষণার পর আদালত থেকে বুশরা বিবিকে গ্রেফতার করা হয়। এই মামলায় ইমরান ও বুশরা প্রথম দোষী সাব্যস্ত হন ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি। মামলার অভিযোগে বলা হয়েছিল, ইমরান ও বুশরা বেআইনিভাবে বেসরকারি কোম্পানি বেহরিয়া টাউন লিমিটেড থেকে বিপুল অর্থ ও জমি নিয়েছিলেন। এই সম্পদ যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা কর্তৃক পাকিস্তানের জন্য ফেরত আনা ৫০ বিলিয়ন রুপির আইনি বৈধতা প্রদানের বিনিময়ে গ্রহণ করা হয়। ২০২৩ সালের ডিসেম্বরে এই মামলার রায় ঘোষণা করার কথা থাকলেও শীতকালীন ছুটির কারণে তা পেছানো হয়। পরবর্তী শুনানিতে বিচারক উপস্থিত না থাকায় রায় জানানো সম্ভব হয়নি। রায় ঘোষণার পর আদালতে ইমরান খান বলেন, আমি কোনও সমঝোতা করবো না এবং মুক্তির জন্য কারও কাছে আবেদন করবো না। একনায়কত্বের বিরুদ্ধে দাঁড়ানো ব্যক্তিদের এভাবেই শাস্তি দেওয়া হয়। পিটিআই নেতারা রায়কে ‘অন্যায়’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন। ব্যারিস্টার গওহর বলেন, ইমরান এই প্রকল্পের মালিক নন, তিনি শুধু একজন ট্রাস্টি। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। ইনশাআল্লাহ, এই অবিচার দূর হবে। ওয়ান মিলিয়ন কোরআন বিতরণের উদ্যোগ নিলেন  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম | 52Bangla TV https://youtube.com/shorts/NmCF_8C4xT4