ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

৪ মে থেকে ইটালীতে লকডাউনের দ্বিতীয় ধাপ শুরু

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ০৯:১৪ পিএম

৪ মে থেকে ইটালীতে লকডাউনের দ্বিতীয় ধাপ শুরু
আগামী ৪ মে থেকে ইতালিতে চলমান লকডাউন শিথিল হচ্ছে। শুরু হচ্ছে লকডাউন এর দ্বিতীয় ধাপ। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমার সাথে সাথে কিছু কিছু দোকানপাট খুলে দেবার সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। গতকাল ২৭শে এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশটির লকডাউনের দ্বিতীয় ধাপের নতুন কিছু আইন জারি করা হয়েছে। এ পর্যন্ত যে ত্যাগ স্বীকার করা হয়েছে তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ইতালীতে বসবাসরত নাগরিকদের । তিনি বলেন, আপনারা সকলেই সাহস দেখিয়েছেন; বিভিন্ন জাতি-গুস্ঠির সাহস, দায়িত্ববোধের কারনেই এখন ভাইরাসের সাথে সহাবস্থানের দ্বীতিয় পর্বটি  শুরু হচ্ছে এবং এবং এই দ্বীতিয় ধাপটিতেও আমাদের সচেতন থাকতে হবে আরও বেশী। দেশের কয়েকটি অঞ্চলে সংক্রামনের রেখা আবার উঠতে পারে আমাদের অবশ্যই স্পষ্টভাবে বলতে হচ্ছে, এই ঝুঁকিটি এখনও রয়েছে। প্রধানমন্ত্রী কন্তে সামাজিক দূরত্বও বজায় রাখার ব্যাপারটা আবারও জোর দেয়ে উল্লেখ করেছেন। সামাজিক দূরত্বের পাশাপাশি, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামগুলির ব্যবহার এই দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ হবে বলে তিনি উল্লেখ করেন। এবং সেকারনেই সার্জিক্যাল মাস্কের দাম সর্বোচ্চ € ০.৫০ নির্ধারণের নির্দেশের কথাও ঘোষন করেন । যোগাযোগের ব্যাপার তিনি উল্লেখ করেন, একই অঞ্চলে কাজে যাতায়াতের ক্ষেত্রে, চিকিৎসার প্রয়োজনে বা আত্মীয়দের কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে, তবে বিধি বিধান কঠোরভাবে পালনের উপর গুরুত্ব দিয়েছেন তিনি।গণপরিবহণে ক্ষেত্রে মাস্ক, হেন্ড গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সুরক্ষা বিধি না মানলে প্রভিন্সের মেয়ররা নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞাও করতে পারবেন বলে জানান। এবং শিশুদের খেলার জায়গাগুলিতে সামঞ্জস্য রেখে পাবলিক পার্কগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসাবে, জানাজার অনুমতি দেওয়া হবে, যেখানে সর্বোচ্চ ১৫ জনের জন্য প্রথম এবং কোন কোন ক্ষেত্র কিছু আত্মীয়রা উপস্থিত থাকবেন। ৩৭ ডিগ্রি জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে আক্রান্তদের জন্য আরও কঠোর নিয়ম করা রয়েছে; আক্রান্ত মানুষদের বাড়িতে অবস্তান করতে এবং তাদের ডাক্তারকে অবহিত করার বাধ্যবাধকতা প্রয়োগ করেছেন তিনি তাঁর বক্তৃতায়। ক্যাটারিং কার্যক্রম হিসাবে হোম ডেলিভারী ছাড়াও, বাড়িতে বা অফিসে সঙ্গীদের নিয়ে একসাথে খাবারের অনুমতি দেওয়া হবে বলে তিনি তাঁর সংবাদ সম্মেলনে বলেছেন। ৪ মে থেকে উৎপাদন, নির্মাণ কাজ এবং পাইকারি খুচরা বাণিজ্য পুনরায় চালু করতে সক্ষম হবে দেশটি। এসময় থেকে দেশটিতে ক্রীড়াক্ষেত্রেও যেমন খেলোয়াড়দের প্রশিক্ষনসহ কিছু কিছু কার্যক্রম করার অনুমতি দেয়া হবে। দেশের প্রতিটি পরিবার, শ্রমিক কিংবা ব্যবসা জন্য ইতিপূর্বে ঘোষিত বিভিন্ন রাষ্ট্রীয় সহায়তা ছাড়াও অন্যান্য ছোট-বড় ব্যবসায়ীদের সহায়তায় জন্য ৬০০ ইউরো বোনাসের জন্য ১১ মিলিয়ন মানুষ এ্যপ্লকিশন করেছেন, যার মধ্যে প্রায় ৩.৫ মিলিয়ন দরখাস্ত ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে বলে তিনি জানান। বাকিগুলো বিলম্ব হচ্ছে হচ্ছে উল্লেখ করে তিনি ব্যক্তিগতভাবে এই বিলম্বের জন্য দুঃখপ্রকাশ করেন।প্রধানমন্ত্রী কন্তে জোর দিয়ে বলেছেন যে, সরকার নতুন একটি পদক্ষেপ নিচ্ছে, যাতে আরও ৫৫ বিলিয়ন ইউরো জনগণের জন্য ব্যয় করা হবে।