ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

২৪ শে এপ্রিল দুপুর ২টায় দবির চাচার সঙ্গে হাঁটুন

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ০৯:৩৮ পিএম

২৪ শে এপ্রিল দুপুর ২টায় দবির চাচার সঙ্গে হাঁটুন
গত রামাদানের মতো এবারো রোজা রেখে নিজের ঘরের পাশের বাগানে হেঁটে চ্যানেল এস এর রামাদান ফ্যামিলি কমিটমেন্ট সংক্ষেপে আরএফসির জন্যে ফান্ড রেইজ করবেন ১০১ বছর বয়সী কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই। আগামী ২৪শে এপ্রিল, শনিবার ব্রিটিশ সময় বিকেল ২টায় তিনি হাঁটবেন। দবিরুল ইসলাম চৌধুরী অর্থাৎ দবির চাচাকে সমর্থন করে একই দিন, একই সময়ে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ১০ হাজারের বেশি মানুষ ১, ০০০, ০০০ মিটার হেঁটে ফান্ড রেইজে সহযোগিতা করবেন। এরিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ১শ ৮০টি শহরের দানশীল শুভাকাঙ্খিরা দবির চাচার সঙ্গে হাঁটবেন বলে নিশ্চিত করেছেন। ২৪ এপ্রিল, শনিবার স্ব স্ব দেশের সময় অনুযায়ী বিকেল ২টায় তারা দবির চাচার সঙ্গে হাঁটবেন। আর লন্ডনে দবির চাচার সঙ্গে যোগ দেবেন কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা। করোনা মহামারী শুরুর পর গত রামাদানে চ্যানেল এসের আরএফসির এম্বেসেডর হিসেবে নিজের ঘরের পাশের বাগানে প্রতিদিন শত কদম হাঁটার কর্মসূচীতে মানবতার কল্যাণে শত বছর বর্ষী দবির চাচার আহ্বানে সাড়া দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দানশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠান। সবার সহযোগিতায় ৪শ ২০ হাজার পাউন্ডের বেশি ফান্ড রেইজ করেছিলেন দবির চাচা। এনএইচএসসহ ব্রিটেন এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে সেই অর্থ বিতরণ করা হয়েছে। ব্রিটেনের মূলধারা এবং কমিউনিটি সংবাদ মাধ্যমসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে মানবতার কল্যানে দবির চাচার মাইলফলক উদ্যোগ ব্যাপকভাবে প্রসংশিত হয়। এর স্বীকৃতি হিসেবে রাণী দ্বিতীয় এলিজাবেথ ওবিই খেতাবে ভূষিত করেন কবি দবিরুল ইসলাম চৌধুরীকে। দবিরুল ইসলাম চৌধুরী ওবিই অর্থাৎ দবির চাচার বয়স বর্তমানে ১০১ বছর। বয়স তাকে কাবু করতে পারেনি। সময় পেলেই তরজমাসহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং নিয়মিত হাঁটেন। পবিত্র কোরআনকে সঙ্গে নিয়ে মানবতার জন্যেই নিজের জীবন উৎসর্গ করতে চান তিনি। সবার সহযোগিতা নিয়ে গতবারের মতো এবারো আর্তমানবতার সেবায় আরেকটি মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করতে সবার সহযোগিতা চান দবির চাচা। আগামী ২৪ এপ্রিল, শনিবার ব্রিটেন সময় দুপুর দুটায় সবাইকে সঙ্গে নিয়ে হাঁটবেন দবির চাচা। চ্যানেল এস এর হেড অব প্রোগ্রামস ফারহার মাসুদ খান জানালেন, ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্তত ১শ ৮০টি শহরের শুভাকাঙ্খি দানশীল ব্যক্তিরা স্থানীয় সময় বিকেল দুটায় দবির চাচার সঙ্গে হেঁটে ফাইন্ড রেইজ করবেন বলে নিশ্চিত করেছেন। তিনি আশা করেন, আগামী ২৪ এপ্রিলের আগে এই সংখ্যা আরো বাড়বে। ফারহান মাসুদ খান জানান, দবির চাচার ফাইন্ড রেইজে সহযোগিতা করতে এরিমধ্যে জাস্ট গিভিং পেইজেও দান করতে শুরু করেছেন দানশীলরা। দবির চাচার সঙ্গে হাঁটার পাশাপাশি দানশীল উৎসাহীরা, জাস্ট গিভিং পেইজে টিম মেম্বার হয়েও ফান্ড রেইজ করে দবির চাচাকে সহযোগিতা করতে পারবেন। চ্যানেল এসের ফাউন্ডার মাহি জলিল আশা করছেন, গতবারের মতো এবারো বিশ্বব্যাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা দানশলী ব্যক্তিরা ১০১ বছর বয়সী দবির চাচাকে উৎসাহ যোগাতে এগিয়ে আসবেন। তিনি জানান, দবির চাচার ক্যাম্পেইনের মাধ্যমে যে অর্থ রেইজ করা হবে, তা চ্যানেল এসের সঙ্গে রামাদানে যেসব চ্যারিটি সংস্থা ফান্ড রেইজ করছে তাদেরকে সমানভাগে ভাগ করে দেওয়া হবে। আর তাদের মাধ্যমে ইউকেসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায়, দরিদ্রদের কাছে সেই অর্থ গিয়ে পৌঁছাবে। এবার দবির চাচার ফান্ডরেইজের অর্থ সিরিয়ায় যুদ্ধবিধ্বস্তদের মাঝেও পৌঁছাবে বলে জানান তিনি। নিচের জাস্ট গিভিং পেইজে গিয়ে দবির চাচাকে সহযোগিতা করা যাবে। https://www.justgiving.com/team/euwithdabirul