ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

১৫ আগস্ট লন্ডনে বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ০৩:৩৭ এএম

১৫ আগস্ট লন্ডনে বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট
‘খেলাধুলার মাধ্যমে বন্ধন আরো দৃঢ় হোক শেকড়ের সাথে’ এই স্লোগাণকে সামনে রেখে ব্রিটেনে বসবাসরত বিয়ানীবাজারবাসীদের মাঝে বন্ধন আরো শক্ত করতে এবং নতুন প্রজন্মদের তাদের শেকড়ের প্রতি আরো আগ্রহী করতে ‘বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আয়োজন করেছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকে। আগামী ১৫ আগস্ট রবিবার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট। বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে ৩০টি দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষ্যে  ৯ আগস্ট সোমবার বিকাল সাতটায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির একটি সভাকক্ষে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের চেয়ারম্যান মেসবা আহমেদের পরিচালনায় ড্র অনুষ্ঠানে অংশগ্রহনকারী দলের ম্যানেজার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ক্লাব চেয়ারম্যান মেসবা জানিয়েছেন, যুক্তরাজ্যে এই প্রথম ‘ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্টে’ ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি আমাদের উদ্দেশ্য হচ্ছে – নতুন প্রজন্মদের সাথে নিজ অঞ্চলের একটি ‘সম্পর্কের ব্রিজ’ তৈরী করা। যাতে করে সামাজিক সংস্কৃতি,ঐহিত্যের প্রতি তারা আরও বেশী করে আকৃষ্ট হয়। ব্রিটেনের কৃতি এই  ফুটবল সংগঠক ও বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের চেয়ারম্যান  বলেন,  'আমাদের কমিউনিটিতে খেলাধুলার আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের প্রজন্মের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের জন্মস্থানের প্রতি আরো আগ্রহী করে তোলার চেষ্টা করছি।' প্রথম পর্বের গ্রুপ স্টেইজ মোট ছয়টি গ্রুপে বিভক্ত থাকবে এবং প্রতিটি গ্রুপে পাচঁটি করে দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপের বিজয়ী ও রানারআপ দল সহ শ্রেষ্ঠ তৃতীয় স্থান অধিকারী চারটি দল নক আউট স্টেজে খেলার সুযোগ পাবে। একই ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে ড্র অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা বলেছেন, তারা  জয়-পরাজয় বিবেচনায় না নিয়ে ব্যতিক্রমী এই ফুটবল টুর্নামেন্টকে বিয়ানীবাজারবাসীর হার্দিক মিলন উৎসব হিসাবেই দেখছেন। বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট’ পরিচালনা করার জন্য ইতিমধ্যে চার সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরিচালনা কমিটির সদস্যরা হলেন, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের চেয়ারম্যান মেসবা আহমেদ, ভাইস চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাধারণ সম্পাদক আকবর হোসেইন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ রহমান। ড্র অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট এর চ্যারিটি পার্টনার বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এর পরিচালক আলহাজ্ব আব্দুস শফিক, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন টিপু , সহকারী কোষাধক্ষ্য রুহেল আহমেদ তারিন, নির্বাহী সদস্য রুহেল আলম এবং বিভিন্ন দলের দলীয় ম্যানেজার ও প্রতিনিধিবৃন্দ। প্রসঙ্গত ‘সুস্বাস্থ্য, সংস্কৃতি, মানবতা’ শ্লোগাণকে সামনে রেখে গঠিত বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকে প্রতিষ্ঠা লগ্ন থেকে খেলাধুলার মাধ্যমে সবাইকে এক বাধনে রেখে নতুন প্রজন্মের সাথে সম্পর্ক অটুট রাখতে কাজ করছে। ১৫ আগস্ট লন্ডনে বিয়ানীবাজার ফাইভ এ সাইড ভিলেজ ফুটবল টুর্নামেন্ট ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧 https://www.youtube.com/watch?v=Mdf-vapKEDY&t=12s