ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’, চালক আটক

প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১১:২৪ এএম

হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’, চালক আটক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাসচালককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান।

আটক ব্যক্তির নাম মো. সাব্বির মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার ছাতির মিয়ার ছেলে।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ছাত্রী বানিয়াচং উপজেলার বাসিন্দা এবং ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার তিনি ঢাকার ফার্মগেট থেকে বিলাশ পরিবহনের একটি বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাসটি শায়েস্তাগঞ্জে থামার কথা থাকলেও ছাত্রীটি ঘুমিয়ে পড়ায় সেটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সিলেট থেকে বানিয়াচংয়ের উদ্দেশে ফেরার পথে তিনি মা এন্টারপ্রাইজ নামের আরেকটি বাসে ওঠেন।

বাসে অন্যান্য যাত্রী নেমে যাওয়ার পর ছাত্রীটি একা থাকায়, বাসের চালক সাব্বির ও তার সহযোগী লিটন তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। আউশকান্দি এলাকায় পৌঁছালে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চালক সাব্বিরকে আটক করে এবং পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। তবে তার সহযোগী লিটন পালিয়ে যায়।

ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাস চালককে আটক এবং মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। চালকের সহযোগী লিটন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, পলাতক লিটন মিয়া সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।