ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা

প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০২:৩৫ পিএম

স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির পর এবার ভারতের নতুন নিষেধাজ্ঞায় আরেক দফা ধাক্কা খেল বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। সম্প্রতি ভারত স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এখন থেকে শুধুমাত্র ভারতের নব সেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করেই বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা যাবে।

একইসঙ্গে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিএস) ও ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশ থেকে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও এর উপজাত এবং আসবাবপত্র রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী শুল্ক স্টেশনেও কার্যকর হবে।

শনিবার (১৭ মে ২০২৫) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা। তাদের মতে, ভারতে বাংলাদেশের রপ্তানি সম্প্রতি বাড়ছিল এবং এর বড় অংশ যেত স্থলপথে, ফলে পরিবহন খরচ কম পড়ত। নিষেধাজ্ঞার ফলে রপ্তানি ব্যাহত হবে এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সরবরাহ শৃঙ্খলা চাপে পড়বে।

সীমিত ব্যতিক্রম ও বিকল্প পথ

এ নিষেধাজ্ঞা ভারতের মাধ্যমে নেপাল ও ভুটানে রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডিজিএফটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুধু নব সেবা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করেই পোশাকজাত পণ্য রপ্তানি করা যাবে, তবে কোনও স্থলবন্দর দিয়ে নয়। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ফল, পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, তুলা, সুতা ও এর বর্জ্য, প্লাস্টিক পণ্য, পিভিসি পাইপ এবং আসবাবপত্র আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরামের সব স্থলবন্দর এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। তবে মাছ, ভোজ্যতেল, এলপিজি ও ভাঙা পাথর নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

‘প্রাণ-আরএফএলের রপ্তানিতে বড় প্রভাব পড়বে’

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আমরা বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহার করে ভারতের বাজারে পানীয়, কনফেকশনারি, প্লাস্টিকসহ নানা পণ্য রপ্তানি করি। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কা লাগবে।”

তিনি আরও বলেন, “প্রাণ মূলত স্থলপথেই রপ্তানি করে থাকে। সমুদ্র কিংবা আকাশপথে রপ্তানির খরচ অনেক বেশি, ফলে ব্যবসায়িকভাবে এটি ক্ষতিকর।”

‘খরচ বাড়বে, সময়ও লাগবে বেশি’

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে। এর মধ্যেই এমন সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দুর্বল করবে।”

“এতে সময় ও খরচ উভয়ই বাড়বে, ফলে ভারতীয় বাজারে পোশাক রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা আছে।”

‘ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা’

অর্থনীতিবিদ ও সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, “স্থলবন্দর ব্যবহার নিয়ন্ত্রণে এ ধরনের হঠাৎ সিদ্ধান্ত খরচ বাড়ায় ও অনিশ্চয়তা তৈরি করে। ছোট ও মাঝারি উদ্যোক্তারা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।”

তিনি আরও বলেন, “উত্তর-পূর্ব ভারতের বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে প্রবেশাধিকার সীমিত হওয়ায় সীমান্ত-নির্ভর ব্যবসার প্রতিযোগিতা হ্রাস পাবে।”

‘বহু বছর ধরে গড়ে ওঠা শৃঙ্খলা চাপে পড়বে’

সেলিম রায়হান বলেন, “কলকাতা ও নাহাভা শেভা বন্দরে সীমাবদ্ধ করে দেয়ায় তৈরি পোশাক রপ্তানিতে বিলম্ব ও অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে। এতে দুই দেশের পারস্পরিক বাণিজ্যের সম্ভাবনা ক্ষুণ্ন হবে।”

তিনি আশা প্রকাশ করেন, “আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে এই ধরনের অশুল্ক প্রতিবন্ধকতা পুনর্বিবেচনা করা হবে।”

বিপরীত অবস্থানেও রপ্তানি বেড়েছে ১৫.২৭%

চলতি অর্থবছরের শুরু থেকে কূটনৈতিক টানাপড়েন সত্ত্বেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই-এপ্রিল সময়ে ভারতে রপ্তানি হয়েছে ১৫২ কোটি ডলারের পণ্য, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.২৭% বেশি।

এই প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের সমতুল্য এবং জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও কানাডার তুলনায় বেশি। তৈরি পোশাক রপ্তানিই মূল ভূমিকা রেখেছে, যা ১৮.৮৫% বেড়ে ৫৬ কোটি ৩৮ লাখ ডলারে দাঁড়িয়েছে।

পূর্ববর্তী রপ্তানির ধারা

২০২২-২৩ অর্থবছরে ভারতে রপ্তানি হয় ২১৩ কোটি ডলারের পণ্য, যা রেকর্ড পরিমাণ। তার আগের বছর আয় ছিল ১৯৯ কোটি ডলার এবং ২০২০-২১ অর্থবছরে ছিল ১২৮ কোটি ডলার। তবে ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি কমে দাঁড়ায় ১৫৬ কোটি ৯২ লাখ ডলারে।

২০১১ সালে ভারত বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও, লিলিপুট কেলেঙ্কারির পর কিছু সময় রপ্তানিতে ভাটা পড়ে। পরে আবার রপ্তানি বাড়তে থাকে এবং ২০১৮-১৯ অর্থবছরে তা প্রথমবার ১ বিলিয়ন ডলার ছাড়ায়।

চলমান উত্তেজনা ও ভবিষ্যৎ শঙ্কা

ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক টানাপড়েন, ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার, সীমান্তে হামলা, ও ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেও রপ্তানি বাড়ছিল। তবে স্থলপথের নিষেধাজ্ঞায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ঘাটতি ১০ বিলিয়ন ডলারের বেশি, অর্থাৎ ভারত থেকে আমদানির তুলনায় বাংলাদেশ রপ্তানি করে অনেক কম। বর্তমান নিষেধাজ্ঞা এই ঘাটতি আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।