ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

সিএম তোফায়েল সামি স্মরণে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৮:৪১ পিএম

সিএম তোফায়েল সামি স্মরণে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিএম তোফায়েল সামি স্মরণে জালালাবাদ এসোসিয়েশন ইউকের উদ্যোগে ১২ ডিসেম্বর রোববার এশার নামাজের পর লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সাবেক সভাপতি, জালালাবাদ ভবন ট্রাস্টের সদস্য, বিশিষ্ট ব্যাংকার, লেখক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সি এম তোফায়েল সামি'র স্মরণে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে সি এম তোফায়েল সামি'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিলু সবাইকে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সভায় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উল্লেখ্য, সি এম তোফায়েল সামি সোমবার (৬ই ডিসেম্বর) বেলা দুইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। সিএম তোফায়েল সামি প্রয়াত স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের এক সভায় যোগ দিতে সোমবার সকালে বাসা থেকে বের হন। রাজধানীর একটি তারকা হোটেলে যাওয়ার পথে তার বুকে ব্যথা অনুভূত হয়। অনুষ্ঠানস্থলে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রাজধানীর শ্যামলীস্থ স্পেলাজাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে জমিদার পরিবারের সন্তান তোফায়েল সামির সহোদর সিএম শফি সামি ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।