ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি

সংকটকালীন সময়ের 'হিরো' দের স্বীকৃতি দিতে যাচ্ছে আমিরাত

প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ০৫:৫৩ এএম

সংকটকালীন সময়ের 'হিরো' দের স্বীকৃতি দিতে যাচ্ছে আমিরাত
১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত নামের এই রাষ্ট্রটি প্রতিষ্টা হবার পর থেকেই গুটি গুটি পা পা করে যেমন উন্নতির চরম শেখরে উঠে যাচ্ছে , তেমনি এই উন্নতির শেখরে উঠতে যারা অবদান রাখছে , রাষ্ট্রটির সরকার সেইসব কর্মীদেরকে কাজের উপর ভিত্তি করে স্বীকৃতি দিতে ভুল করেনি। যুগ যুগ ধরে বিভিন্ন মাধ্যমে কর্মীদের উৎসাহ ও পুরস্কৃত করে আসছে সংযুক্ত আরব আমিরাত, এবার ও তার ব্যতিক্রম ঘটেনি। এবার দীর্ঘমেয়াদে সংযুক্ত আরব আমিরাতের প্রথম সারির কর্মীদের স্বীকৃতি ও সহায়তা করার প্রত্যয় নিয়ে একটি নতুন অফিস প্রতিষ্ঠা করা হচ্ছে ।এর নামকরণ করা করা হবে ''ফ্রন্টলাইন হিরোস অফিস" নামে । এর সদর দফতর করা হবে আমিরাতের রাজধানী আবুধাবি শহরে । এই অফিসটির মাধ্যমে ফ্রন্টলাইন কর্মীদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো , সংকটকালীন সময়ে এবং জরুরী অবস্থায় তাদের প্রচেষ্টা এবং ত্যাগ এর স্বীকৃতি ও তাদের চাহিদাকে অগ্রাধিকার দেয়া হবে । প্রেসিডেন্ট মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর সরাসরি তত্বাবধানে (Federal Decree No. 95 of 2020) এই অফিসের সেটআপ করা হয়। আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কে এই অফিসের চেয়ারম্যান করা হবে। স্বকীয় স্বত্বা নিয়ে গঠিত অফিসটি আর্থিক ও প্রশাসনিকভাবে থাকবে স্বাধীন। এই অফিস প্রতিষ্টার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত কর্মীদের ভালো কাজের স্বীকৃতি ও শ্রমিকদের মূল্যায়নে আরও একধাপ এগিয়ে গেলো। এতে করে ভবিষ্যতে দ্বিগুন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখানকার কর্মীরা বিভিন্ন সংকট ও দুর্যোগে কাজ করবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন।