ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

‘শেষ খেলা’ খেলছে ইরান-ইসরায়েল

প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১১:০০ এএম

‘শেষ খেলা’ খেলছে ইরান-ইসরায়েল

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নাটকীয় মোড় নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মাঝেও। যদিও ট্রাম্প সম্ভাব্য এই যুদ্ধবিরতি চুক্তিকে এক ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে তুলে ধরেছেন, তবে বাস্তবতা বলছে, দুই পক্ষই এখন আসলে ‘শেষ মুহূর্তের খেলা’ খেলছে।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইসরায়েল হামলা চালায় ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে। ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এ হামলায় দেশটির পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবের নিহত হয়েছেন। হামলার স্থান ছিল তেহরানের কেন্দ্রস্থল ফেরদৌসি ও ভালি আসরের প্রধান সড়কের কাছাকাছি—এটা কেবল একটি সামরিক অভিযান নয়, বরং মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলও।

এই হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান। ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এতে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। হামলার পর ইসরায়েলে কয়েক দফায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।

এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক টুইটবার্তায় স্পষ্টভাবে বলেন, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে, তবে ইরানও হামলা বন্ধ করবে। তাঁর ভাষায়, ‘ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে হামলা না চালায়, তাহলে আমরাও কোনো জবাব দেব না।’ এই বার্তা দুইভাবে বিশ্লেষণ করা যায়—একটি হল শান্তি প্রস্তাব, অন্যটি হচ্ছে আত্মরক্ষামূলক শেষ হুঁশিয়ারি।’

গত ১৩ জুন ভোররাতে বিনা উসকানিতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।

ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এরমধ্যেই শনিবার ইসরায়েলের পক্ষ হয়ে ইরানে হামলা চালায় আমেরিকা। এর প্রতিক্রিয়ায় কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান।

এর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সোমবার ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে ইরান জানিয়েছে, এখনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যদি ইসরায়েল তাদের অবৈধ সামরিক আগ্রাসন বন্ধ করে, তবে তেহরানও প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

যদিও যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এই নীরবতা ইসরায়েলের কৌশলগত দ্বিধা বা পরবর্তী প্রতিক্রিয়ার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।

এ প্রসঙ্গে বিশিষ্ট ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার বলেন, ‘এই যুদ্ধবিরতি সুখবর হলেও এটি একটি ইঙ্গিত। এখনও প্রতিটি পক্ষ চাইছে শেষ মুহূর্তে নিজেদের বিজয়ী হিসেবে দেখাতে।’ এলদার আরও বলেন, ‘আশা করি এটাই শেষ খেলা, অর্থাৎ চূড়ান্ত পর্ব। এটাই হয়তো সেই সুড়ঙ্গের শেষে দেখা যাওয়া আলো।’

এই বিশ্লেষকের মতে, এমন ঘটনা আগেও ঘটেছে। গাজায় হামাসের সঙ্গে বা লেবাননে হিজবুল্লাহর সঙ্গেও একই প্যাটার্নে যুদ্ধবিরতি এসেছিল—যেখানে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত একে অপরকে ছাড় না দিয়ে শেষ পর্যন্ত সামরিক ও মনস্তাত্ত্বিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলে। এলদার বলেন, ‘শেষ পরিস্থিতিতে দুই পক্ষি বোঝাতে চাইছে—আমরা পিছিয়ে নেই, বরং আমরা আরও ভালোভাবে সক্ষম।’

বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধবিরতির কূটনৈতিক ঘোষণার পরও যুদ্ধ যখন বাস্তবিক ময়দানে বজায় থাকে, তখন সেটা কোনো পক্ষের আত্মসমর্পণ নয়—বরং একে বলা যায় মর্যাদা রক্ষার প্রতিযোগিতা। ফলে বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধবিরতি একটি কৌশলগত বিরতি হলেও, এটি যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না।

এই পরিস্থিতিতে পুরো অঞ্চল উদ্বেগে, বিশ্ব রাজনৈতিক মঞ্চে চলছে হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত এই ‘শেষ খেলা’য় কে কৌশলে জয়ী হয়, তা সময়ই বলে দেবে।