উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিলন মেলায় পরিণত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার (৪ জানুয়ারি) দুপুরের আগে থেকেই ছাত্রলীগের বর্তমান আর সাবেক নেতাদের পদচারণায় মুখর হয়ে উঠে গোটা উদ্যান।
সাবেক নেতাদের মধ্যে হাজির হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। যিনি এক সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও ছিলেন। গেল বছরে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এলে বর্তমান নেতারা সুলতান মুনসুরকে স্বাগত জানিয়ে মঞ্চে আসন দেন। এরপর দুপুর দুইটা ৩২ মিনিটে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গোটা উদ্যানে উল্লাস ছড়িয়ে পড়ে। আনন্দে ভাসতে থাকেন নেতাকর্মীরা।
ঠিক এমন মুহূর্তে মঞ্চে উপস্থিত থাকা সুলতান মুনসুর শেখ হাসিনার কাছে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করেন। প্রধানমন্ত্রী স্মিত হেসে তাকে স্বাগত জানান।
-
কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা
-
১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
-
ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
-
মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ
-
ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি