ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

শুধু শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিম্ন আদালতের!

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

শুধু শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিম্ন আদালতের!
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৭ নভেম্বর) এই রায় ঘোষণা করেন আদালত। মামলাটির শিরোনাম 'চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা ও অন্যান্য'। এই মামলায় আইনের দৃষ্টিতে শেখ হাসিনা একজন পলাতক আসামি। তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) ছিলেন নিম্ন আদালতের আইনজীবী মো. আমির হোসেন। আর রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। ১৯৯৬ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী। তিনি সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দুই দশক আগে ২০০৫ সালে। প্রসিকিউশন থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। দুই যুগেরও বেশি সময় ধরে তিনিও সুপ্রিম কোর্টের আইনজীবী। রাষ্ট্রপক্ষে বা প্রসিকিউশনের পক্ষে এমন বাঘা বাঘা আইনজীবী বক্তব্য রাখলেও শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে যিনি নিয়োগ পেলেন তিনি নিম্ন আদালতের একজন আইনজীবী। গতকাল এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি হাইকোর্টের আইনজীবী নই। আমি শুধু জজ কোর্টের আইনজীবী। ট্রাইব্যুনাল আমাকে আরও কয়েকজন পলাতক আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন। জজ কোর্টের আইনজীবী হওয়াতে আইনি কোনো সমস্যা নেই। আমি তো কাউকে বলিওনি যে, আমি হাইকোর্টের আইনজীবী।’ প্রসঙ্গত, শেখ হাসিনার পক্ষে প্রথমে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছিল আমিনুল গনিকে (টিটু)। তিনিও জজ কোর্টের আইনজীবী। তবে ওই নিয়োগের আগে শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। তাকে স্টেট ডিফেন্স কাউন্সেল নিয়োগ দেওয়ার পর খবরের কাগজ পত্রিকার অনলাইন ভার্সনে ‘শেখ হাসিনার ফাঁসি চাওয়া আইনজীবী এখন তার পক্ষে স্টেট ডিফেন্স’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা পত্রিকার প্রিন্ট সংস্করণেও ভিন্ন শিরোনামে প্রকাশিত হয়। এরপর তার জায়গায় নিম্ন আদালতের আইনজীবী মো. আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তবে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। আরও পড়ুন : ১. রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে সরকারকে শেখ হাসিনার চ্যালেঞ্জ ২. শেখ হাসিনার মৃত্যুদণ্ড : ‘এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ‘প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে’ : হিউম্যান রাইটস ওয়াচ