ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

লন্ডনে মরহুম কমর উদ্দিন স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১০:১৩ পিএম

লন্ডনে মরহুম কমর উদ্দিন স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও  যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের ৮ম  মৃত্যূ বার্ষিকী উপলক্ষে এক  আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম কমর উদ্দিনের নিজ অঞ্চল সিলেট বিয়ানীবাজার উপজেলার যুক্তরাজ্যবাসীদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরাম বিয়ানীবাজার উপজেলা ইউকে অনুষ্ঠানের আয়োজন করে। ২৩ এপ্রিল সোমবার পূর্বলন্ডনের ব্লুমোন সেন্টারে আয়োজিত সভায় যুক্তরাজ্য বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও তার নিজ অঞ্চল বিয়ানীবাজারের প্রবাসীরা  উপস্থিত ছিলেন। বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী  মনজুরস সামাদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও সুরমান খান। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন  যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির  আব্দুল হামিদ চৌধুরী ,আবুল কালাম আজাদ, অহিদ আহমদ, তৈমুছ আলী, হাবিবুর রহমান ময়না, আব্দুল হান্নান আব্দুল হক দুলাল উদ্দিন রেহান হেলাল উদ্দিন। বক্তারা বলেন- কমর উদ্দিন ছিলেন একজন সৎ এবং বুদ্ধিভিত্তিক রাজনৈতিক চিন্তা চেতনা সম্পন্ন একজন ত্যাগী জাতীয়তাবাদী আদর্শের নেতা।  তিনি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতেও  যুক্তরাজ্য থেকে সংযোগ  স্থাপন করে রাজনীতি করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো অনেক সংগঠিত এবং জাতীয়তাবাদী আদর্শের চেতনা বহন করে রাজনীতিতে সরব ছিল। তিনি কর্মী থেকে নেতা তৈরী করেছেন এবং নেতাদের নিজ নিজ যোগ্যতা বিচারে যুক্তরাজ্য বিএনপিতে নেতাদের সম্পৃক্ত করেই যুক্তরাজ্য বিএনপিকে সুগঠিত করেছিলেন। তার নিজ অঞ্চল বিয়ানীবাজার উপজেলায় বিএনপি আমলে যে উন্নয়ন হয়েছে,সবখানে মরহুম কমর উদ্দিনের সম্পৃক্ততা ছিল। তিনি নিজ অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে  ধর্মীয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রেখে সমাজে অনুকরণীয় হয়ে আছেন। পরিচ্ছন্ন  রাজনীতিবিদ ও সমাজ হৈতষী কমর উদ্দিন বর্তমান সমাজে বিরল। মরহম কমর উদ্দিনের পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন তার মেয়ে সাবিনা খান, ছেলে তানভীর আহমদ, চাচাতো ভাই  বদরুল হক। বিয়ানীবাজার উপজেলার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন  দবির  হোসেন, ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম, শামীম উদ্দিন, সামছুল ইসলাম মাহতাব, তাজুল ইসলাম,  আজমল হোসেন জাবেদ,আমিনুল ইসলাম ও সাহেদ আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজল হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন ,সাধারণ সম্পাদক আবুল হোসেন ,যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী,  নিয়াজ বাকী বিল্লাহ জালাল,  যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়েক মস্তফা ,যুবদল নেতা আবু তাহের, কলিম উদ্দিন, খালেদ জামাল, কিবরিয়া ইসলাম, নুরুল ইসলাম, সফিউল আলম পাপ্পু , আলী হোসেন, শাকিল আহমদ, তয়ফুল আলম ও জিয়াউর রহমান। অনুষ্ঠানে  যুক্তরাজ্য  জাসাস এর সাবেক সভাপতি  এম এ ছালামের উদ্যোগ ও পরিচালনায়  মরহম কমর উদ্দিনের একটি জীবনালখ্য নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভাশেষে মরহুম কমর উদ্দিনের  রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত  পরিচানা করেন মাওলানা শামীম আহমদ। রাতের প্রীতিভোজের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়। [youtube]zTc-9PADNaI[/youtube] কণ্ঠ: সুমু মির্জা