ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

লন্ডনে আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল করিম সংবর্ধিত

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৮, ১২:৩৪ এএম

লন্ডনে আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল করিম সংবর্ধিত
[youtube]ytSPWQIzKLU[/youtube] লন্ডনে আরব আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতা, শিল্পপতি, এনআরবি ব্যাংক এর ডাইরেক্টর ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ দুবাই শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল করিম কে  নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে শ্রদ্ধা, ভালোবাসা মিশেল অনুষ্ঠানটি  আয়োজন করে তাঁর নিজে অঞ্চল বড়লেখা-জুড়ির  ব্রিটেন প্রবাসীরা। এছাড়াও  যুক্তরাজ্যে সফররত ঢাকাস্থ জালালাবাদ এসোশিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,  অহিদাবাদ টি গার্ডেন এর ম্যানেজিং ডাইরেক্টর তরুন শিল্পপতি নাসিরুদ্দিন মিঠু কেও সংবর্ধনা প্রদান করা হয়। বড়লেখা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফয়সল রহমান এবং সহ সাধারণ সম্পাদক  কামরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন কমনওয়েলথ সেক্রেটারিয়েট এর সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ। সংবর্ধনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন - টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম,  সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতা, বড়লেখার শাহবাজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এর ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু,  লন্ডন বাংলা প্রেসক্লাব সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের। সংবর্ধিত অতিথি  আব্দুল করিম বলেন –‘মানুষের সেবা করাকে আমি জীবনের ব্রত হিসাবে নিয়েছি। আমার অঞ্চলের যে কোন ভালো কাজে আমাকে পাবেন।’ তিনি প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক কাজগুলো করার প্রতি গুরুত্ব আরোপ করেন। বড়লেখা ফাউন্ডেশনের উদ্যোগে  বড়লেখা উপজেলায় একটি ডায়াবেটিস ও চক্ষু হাসপাতাল করার উদ্যোগের সাথে সম্পৃক্ত করে দুই অতিথি আব্দুল করিম এবং নাসিরুদ্দিন মিঠু প্রাথমিক ভাবে প্রত্যেকে  তিন লক্ষ টাকা করে অনুদান প্রদানের ঘোষনা দেন। এছাড়া আব্দুল করিম ৫০০ পাউন্ড প্রদানের মাধ্যমে বড়লেখা ফাউন্ডেশনের ট্রাষ্টি শিপ গ্রহন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন -সুজানগর এর প্রবাসী ব্যবসায়ী নজমুল ইসলাম,  মহিউসসুন্নাহ একাডেমীর প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান, শিক্ষানুরাগী জালাল উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কর্মকর্তা শাহিন আশরাফ, বড়লেখা ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহিন ইকবাল। জুড়ী এসোসিয়েশন  ইউকে’র সভাপতি সামসুদ্দিন, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে এর আহমেদ চৌধুরী নাজিম, চান্দগ্রাম এডুকেশন ট্রাস্ট এর সাবেক সভাপতি আকবর হোসেন, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের সেক্রেটারি বেলাল আহমেদ,  সুজানগর ইউনিয়নের আজিম উদ্দিন, বড়লেখা ফুটবল ক্লাব ইউকে সভাপতি সাহাবুদ্দিন, ব্যবসায়ী আহমদ হোসেন, বড়লেখা ফাউন্ডেশনের স্টেন্ডিং কমিটি মেম্বার আবু রহমান । বক্তারা আব্দুল করিমকে একজন প্রকৃত সমাজদরদী উল্লেখ করে তাঁর ধারাবাহিক সামাজিক প্রতিনিধিত্বমূলক কাজের ভূয়সী প্রসংশা করেন এবং এলাকার উন্নয়নে তার ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। সংবর্ধিত অতিথি আব্দুল করিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন সংগঠন। বড়লেখা ফাউন্ডেশন এর পক্ষ থেকে শাহিন ইকবাল, কামরুল ইসমাম, ফরহাদ হোসেন টিপু , ফয়সল রহমান, আবু রহমান, আবুল কাসেম, আকবর হোসেন, ইসতেহাক আহমেদ চৌধুরী, খায়রুল ইসলাম বাবলু, হাসান শাহরিয়ার এনু, বজলুর রহমান, কাইয়ুম চৌধুরী। গ্রেটার এসোসিয়েশন এর পক্ষে আহমেদ জুবায়ের লিটন, আহমেদ চৌধুরী নাজিম, লিয়াকত খান, শামীম আহমদ ও মো.মুসা। বড়লেখা ফ্রেন্ডস ক্লাব এর পক্ষে ক্রেস্ট প্রদান করেন- রহিম উদ্দিন, শাহাব উদ্দিন,  বেলাল আহমেদ, সাহেদ উদ্দিন, কাজী নজরুল ইসমলাম । চান্দগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে আকবর হোসেন, কামাল উদ্দিন,হাফিজ উদ্দিন এবং নজরুল ইসলাম নজু। সুজানগর ইউনিয়নের পক্ষ থেকে আজিম  উদ্দিন, নজমুল ইসলাম, সাহেদ উদ্দিন ও কলিন আহমেদ। দক্ষিণভাগ ইউনিয়নের পক্ষ থেকে- আব্দুল মালিক,কলিন উদ্দিনি এবং হাফিজ আব্দুল জলিল। অতিথিকে ফুলেল শুভেচ্ছা  জানান – জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি শামছুদ্দিন আহমেদ ও প্রিন্স সাহেদ। বড়লেখাতে একটি ডায়াবেটিস ও চক্ষু হাসপাতাল করার লক্ষ্যে বড়লেখা ফাউন্ডেশনের উদ্যোগে ফান্ড সংগ্রহ এবং এর সার্বিক কার্যক্রম চালানোর বিভিন্ন বিষয়েও মতামত তুলে ধরা হয়। দুই অতিথি  বড়লেখা ফাউন্ডেশনের কার্যক্রমে ধারাবাহিক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কণ্ঠ: সুমু মির্জা