ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
সর্বশেষ
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র

রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের, কিন্তু প্রেসিডেন্ট হতে পারবেন না

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম

রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের, কিন্তু প্রেসিডেন্ট হতে পারবেন না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্ক ছিন্ন করার কয়েক সপ্তাহ যেতে না যেতেই নতুন রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন ইলন মাস্ক।

এই মার্কিন বিলিয়নেয়ার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ঘোষণা করেছেন যে, তিনি আমেরিকা পার্টি নামে একটি দল প্রতিষ্ঠা করেছেন, যা রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দুই-দলীয় ব্যবস্থার বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে।

তবে দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ইলন মাস্ক, যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নিয়েছেন, তাই তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না। তবে তার দলের নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদের সময় মি. মাস্ক প্রথমবারের মতো এই দল গঠনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

এ কারণে তিনি ট্রাম্প প্রশাসন ছেড়ে দেন এবং সাবেক মিত্রের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই বিতর্কের সময়, মাস্ক এক্স-এ একটি জরিপ চালান, যেখানে ইউজারদের প্রশ্ন করা হয়েছিলো—যুক্তরাষ্ট্রে কি নতুন একটি রাজনৈতিক দল থাকা উচিত?

শনিবার নিজের পোস্টে সেই জরিপের কথা উল্লেখ করে মাস্ক লেখেন, "২:১ ব্যবধানে আপনারা একটি নতুন রাজনৈতিক দল চান, আর আপনাদের সেটা দেওয়া হবে! আমাদের দেশকে অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেউলিয়া করার মানে হচ্ছে, আমরা আসলে একদলীয় শাসন ব্যবস্থায় আছি, গণতন্ত্রে নয়। আজ, 'আমেরিকা পার্টি' গঠিত হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে।"

শনিবার পর্যন্ত, ফেডারেল ইলেক্টোরাল কমিশন দলটির আনুষ্ঠানিক নিবন্ধনের কোনো কাগজপত্র প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহ্যবাহী দুই-দলীয় ব্যবস্থার বাইরে অনেক পরিচিত উঁচু মানের রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলেও, তাদের পক্ষে জাতীয়ভাবে যথেষ্ট শক্তিশালী জন সমর্থন পাওয়া এবং নির্বাচনে বাস্তব চ্যালেঞ্জ তৈরি করা বেশ কঠিন।

গত প্রেসিডেন্ট নির্বাচনে লিবার্টেরিয়ান পার্টি, গ্রিন পার্টি ও পিপলস পার্টির প্রার্থীরা রিপাবলিকান পার্টির ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থীর কমালা হ্যারিসকে হারাতে ব্যর্থ হন।

কয়েক সপ্তাহ আগেও মাস্ক ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক, গত বছর নির্বাচনী সমাবেশে একসঙ্গে নেচেছেন, এমনকি মাস্ক তার চার বছরের ছেলেকে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতেও নিয়ে যান। মাস্ক ছিলেন ট্রাম্পের অন্যতম আর্থিক সহায়তাকারী। তিনি ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউজে ফিরিয়ে আনতে আড়াইশ মিলিয়ন ডলার খরচ করেছেন।

নির্বাচনের পর মাস্ককে তথাকথিত "ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি" (ডজ)-এর নেতৃত্বে নিযুক্ত করা হয়, যার কাজ ছিল বাজেট খাতে ব্যাপক কাটছাঁটের জায়গা খুঁজে বের করা। তবে মে মাসে প্রশাসন ছাড়ার পর, মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের কর ও ব্যয় পরিকল্পনার সমালোচনা করেন, মূলত সেখান থেকেই বিরোধ শুরু হয়।

ট্রাম্প তার সেই আইনটিকে "বিশাল, সুন্দর বিল" বললেও, কংগ্রেসে তা অল্প ব্যবধানে পাশ হয় এবং এই সপ্তাহে প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর দিয়ে তা আইনে পরিণত করেন। এই বিশাল আইনে বড় বাজেট বরাদ্দ ও কর কমানোর ব্যবস্থার কথা বলা আছে। এবং আগামী দশকে এটি মার্কিন ঘাটতিতে তিন ট্রিলিয়ন ডলার যুক্ত করতে পারে।

বৈদ্যুতিক পরিবহন জায়ান্ট টেসলার মালিক মাস্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্পের এই বিল গ্রিন ট্রানজিশন অর্থাৎ পরিবেশবান্ধব জ্বালানিতে স্থানান্তর বা টেসলার মতো পণ্যের জন্য ভর্তুকির ওপর জোর দেয়নি।

এই সপ্তাহে ট্রাম্প তার ট্রুথ সোশাল সাইটে লেখেন, "ইলন সম্ভবত ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া মানুষ। ভর্তুকি না থাকলে ইলনকে হয়তো দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।"

ট্রাম্প হুমকি দেন, 'ডজ' মাস্কের কোম্পানিগুলোর জন্য দেওয়া ভর্তুকি খতিয়ে দেখবে। ইলনের অন্য ব্যবসাগুলোর দিকেও ইঙ্গিত করেন তিনি।

মাস্ক মালিকানাধীন স্পস-এক্স যুক্তরাষ্ট্র সরকারের জন্য রকেট উৎক্ষেপণ করে, এবং স্টারলিংক যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিরক্ষা বাহিনীকে স্যাটেলাইট সেবা দেয়।

বিবিসি বাংলার সৌজন্যে