ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

যুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২১, ০৬:০৮ পিএম

যুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ছবি : সংগৃহীত

রবিবার (৩১ অক্টোবর) যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমে সালিসবারি শহরের ফিশারটন টানেলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমে সালিসবারি শহরের ফিশারটন টানেলে দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন একাধিক ব্যক্তি। দুটি ট্রেনের এ সংঘর্ষকে দেশটির পুলিশ ‘মারাত্মক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। তবে এতে কারও প্রাণহানি হয়নি। এক বিবৃতিতে পুলিশ বলেছে, এই ট্রেন দুর্ঘটনার কেউই গুরুতর আহত হননি, ট্রেনের চালকসহ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি ও অ্যাম্বলেন্স সালিসবারি স্টেশনে চলে আসে। খবর বিবিসির। ডরসেট এবং উইল্টশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই ঘটনার পর তারা প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছেন। রেলের একজন মুখপাত্র জানান, স্যালিসবারি স্টেশনে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রেনের একটির পেছনের বগি কোনো এক অজানা বস্তুকে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়। এরপরে ওই জায়গার সিগানালিং ব্যবস্থা ব্যাহত হয়ে যায়। এর পর দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত প্রথম ট্রেনটিকে ধাক্কা মারে। ওই দুই ট্রেনের একটি দক্ষিণ পশ্চিম রেলওয়ে এবং অন্যটি গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে সার্ভিসের সঙ্গে জড়িত। এ দুর্ঘটনার পর গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে বলেছে, এই দুর্ঘটনাগ্রস্থ ট্রেন দুটির মধ্যে একটি পোর্টসমাউথ এবং ব্রিস্টলের মধ্যে যাত্রা করছিল, অন্যটি লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে হোনিটনের দিকে যাচ্ছিল। এ দুর্ঘটনার তদন্তে তারা পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন। দক্ষিণ পশ্চিম রেলওয়ে টুইটারে জানিয়েছে ২ নভেম্বর অবধি তাদের ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে। পুলিশ সূত্রে খবর তারা এই দুর্ঘটনার কারণটি খতিয়ে দেখছে এবং তাদের তরফে তদন্ত করে দেখা হবে যে এই দুর্ঘটনার পিছনে কোনও ধরনের অন্তর্ঘাত আছে কি না।