ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

যুক্তরাজ্যে কি করোনার তৃতীয় ঢেউ চলছে ?

প্রকাশিত: ২০ জুন ২০২১, ০৫:২০ পিএম

যুক্তরাজ্যে কি করোনার তৃতীয় ঢেউ চলছে ?
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৯ জুন) দেশটির সরকারের এক বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অ্যাডাম ফিন এ তথ্য জানান। তিনি জানান, যুক্তরাজ্য নিশ্চিতভাবেই এখন তৃতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এটা ঊর্ধ্বমুখী হচ্ছে, সম্ভবত আমরা কিছুটা আশাবাদী হতে পারি যে, এটা খুব দ্রুত হবে না। তবুও এটি ঊর্ধ্বমুখী। তাই নিশ্চিতভাবেই তৃতীয় ঢেউ চলছে। অ্যাডাম বলেন, আমরা সমাপ্তি টানতে পারি যে, প্রতিযোগিতাটা হচ্ছে টিকা কর্মসূচি ও ডেল্টা ভ্যারিয়েন্টের তৃতীয় ঢেউয়ের মধ্যে। করোনার টিকা ভ্যারিয়েন্টের বিস্তারের গতিকে রুখতে পারবে বলে তিনি আস্থাবান কিনা জানতে চাইলে এই বৈজ্ঞানিক উপদেষ্টা বলেন, না, আমি আত্মবিশ্বাসী নই, তবে আমি মনে করি আশা করার কিছু ভিত্তি আছে। সরকারি তথ্যে দেখা গেছে, দেশটির ৮০ শতাংশের বেশি নগর ও শহরে সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা বেড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘ফ্রিডম ডে’ (বিধিনিষেধ প্রত্যাহারের দিন) এক মাস পিছিয়ে দেওয়ার পরও সংক্রমণের এই ঊর্ধ্বগামীতা দেখা যাচ্ছে।