ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

ম্যানচেস্টার সিটি : ইউরোপিয়ান ফুটবলের নতুন রাজা

প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ০১:৪০ এএম

ম্যানচেস্টার সিটি : ইউরোপিয়ান ফুটবলের নতুন রাজা
দুনিয়ার সবচাইতে কম্পেটেটিভ ফুটবল লিগ নি:সন্দেহে ইংলিশ প্রিমিয়ার লিগ।সেই ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে পেপ গার্দিওয়ালার উপরে একটি শিরোপার চাপ প্রথম থেকেই ক্রমশ বাড়ছিল  আর সেই শিরোপাটি হচ্ছে চ্যাম্পিয়ন লীগ শিরোপা। কারণ ইতিপূর্বে বার্সেলোনাকে ট্রেবল জিতানোর পর অনেকেই মনে করেছিলেন এবং মনে করতেন গার্দিওয়ালা চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসির কারণে এবং এই কারণটিও আস্তে আস্তে সত্যের কাছাকাছি চলে এসেছিল কারণ ইতিপূর্বে তিনি রায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটি কে নিয়ে চ্যাম্পিয়ন লিগ জিততে পারেননি বাকি সবকিছুই জিতেছেন। বিশেষ করে ম্যানচেস্টার সিটিকে নিয়ে পেপ যেভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে একপ্রকার আধিপত্য দেখিয়ে রাজত্ব করছেন এবং যেভাবে ইংলিশ প্রিমিয়ার লিগকে পাচঁ -ছয় ঘোড়ার শিরোপা দৌড় থেকে এক ঘোড়ার শিরোপা দৌড়ে পরিণত করেছেন; সেটা এই সময়ের ফুটবলে শুধু অবিশ্বাস্য নয় ;খুবই রোমাঞ্চকর এবং ভীতি জাগানিয়া। চিন্তা করে দেখুন ইংলিশ প্রিমিয়ার লিগ এর ফায়সালা হচ্ছে শেষ ম্যাচে গিয়ে কিংবা ৮০ এবং ৯০ এর উপরে পয়েন্ট নিয়ে ;এমনটি অতীতে খুব একটা দেখা যায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগকে বলা হয়- সবচাইতে প্রতিযোগিতামূলক। কারণ এখানে যে কেউ ,যে কাউকে ধাম করে- ধরে দেয় । ম্যানচেস্টার ইউনাইটেড -আর্সেনাল  -লিভারপুল- চেলসি - টটেনহ্যাম সহ অসংখ্য ক্লাব  কোন টাকা খরচ করতে কম করেনি। কিন্তু পেপ গার্দিওয়ালা যখন সিটিকে চ্যাম্পিয়ন হবার দৌড়ে নিয়ে আসেন;সেখানে প্রথমেই ফোকাস করেন ডিফেন্সের উপর।তারপর মিডফিল্ড এবং শেষ পর্যন্ত এসে ফরোয়ার্ডের উপর ফোকাস করেছেন। আপনি চিন্তা করে দেখুন, পেপ কি পরিমাণ এক্সপেরিমেন্ট করেন চ্যাম্পিয়ন লিগের মতো ম্যাচেও । স্ট্রাইকারবিহীন একাদশ নিয়ে পর্যন্ত নেমে পড়েন অনেক ম্যাচে। স্যার অ্যালেক্স  ফার্গুশনের একটি চমৎকার উক্তি রয়েছে ।সেটি হচ্ছে –‘ফরওয়ার্ড আপনাকে ম্যাচ জিতায় কিন্তু ডিফেন্স আপনাকে চ্যাম্পিয়ন করে’। পেপ গার্দিওয়ালা ঠিক এই সূত্রেই গড়ে তুলেছেন ম্যানচেস্টার সিটি ।যারা শুধু ম্যাচে জিতে না- টুর্নামেন্টও জিতে। লীগ কাপ- এফএ কাপ জিতে এবং দর্শকদের মনও জিতে। পেপ বার্সেলোনার টিকিটাকা ফুটবল  নিয়ে এসেছেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের মত হাই প্রেসিং লীগে টিকিটাকার সাফল্য পেপকে নিয়ে এসেছে অনন্য উচ্চতায়। ইতিহাসের সেরা কোচদের তালিকায় যাওয়ার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল চ্যাম্পিয়ন লিগ শিরোপা । এবার ইন্টার মিলনকে হারিয়ে যেন জানান দিলেন ইম্পসিবল ইজ নাথিং।এভরিথিং ইজ পসিবল। ম্যানচেস্টার সিটির এই উর্ধ্বযাত্রা শুরু হয়েছিল আগুয়েরা মোমেন্ট দিয়ে। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ, যখন ম্যানচেস্টার ইউনাইটেড প্রায় চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন  ট্রফি হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়ার পথে আবারো ফিরিয়ে নিয়ে আসতে হয়েছিল ম্যানচেস্টার সিটির কাছে । কারণ শেষ দুই মিনিটে দুই গোল দিয়ে একই পাড়ার বড় ভাই ইউনাটেড এর নিশ্চিত শিরোপা কেড়ে এনেছিল- সিটি আগুয়েরার কল্যাণে। এরপর থেকে  সেই ঐতিহাসিক মুহূর্তকে ইংলিশ ফুটবলে ‘আগুয়েরা মোমেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়। যেন ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লীগের উর্ধ্ব যাত্রা চলছিলই কিন্তু ওই যে আভিজাত্যের  একটি ব্যাপার আছে; সেই আভিজাত্যের দৌড়ে বারংবার এগিয়ে গিয়েও পিছিয়ে পড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।আভিজাত্য আর ঐতিহ্যযের  দৌড়ে সিটি হোঁচট খাচ্ছিলো বারংবার । এজন্য আরব ধনকুবের শেখ মনসুর পাখির চোখ করেছিলেন চ্যাম্পিয়ন লিগের শিরোপার উপর। একইভাবে এই সময়ে অন্যতম সেরা কোচদের তালিকায় পেপ নিজেকে নিয়ে আসলেও চ্যাম্পিয়ন লীগ শিরোপার অভাব- হাহাকার -আফসোস থেকে যাচ্ছিল ; কোচদের সেরা হবার মুকুট ও উঠি উঠি করে ও পেপের মাথায় উঠছিলনা। ইন্টার মিলানকে হারিয়ে ম্যানচেস্টার সিটি যেন একই সাথে চক্র পূরণ করে দিল দল হিসাবে সিটি এবং কোচ হিসাবে পেপ গার্দিওয়ালার। ইংলিশ ফুটবলের ১৯৯৯ সালে অ্যালাক্স ফার্গুসেনের ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেবল জিতেছিল । এবার ম্যানচেস্টারের অন্য পাড়ার ছোট ভাই ম্যাঞ্চেস্টার সিটি ট্রেবল জয়ের মাধ্যমে জানান দিল শুধু ইংলিশ ফুটবলে নয় ইউরোপিয়ান ফুটবলে রাজ করতে এসেছে ম্যানচেস্টার সিটি। পাড়ার ছোট ভাই হতে এখন মহানগরের বিগ বসের আসনে পেপ এবং তাহার হাতে গড়া ম্যানচেস্টার সিটি আজ নিজের আলোয় আলোকিত হয়ে বিচ্ছুরন ঘটাচ্ছে পুরো ইংলিশ প্রিমিয়ার লীগে । ইউরোপিয়ান ফুটবলের নতুন রাজা হিসাবে ম্যানচেস্টার সিটি এখন চক্র পূরণ শেষ করে আধিপত্য বিস্তারে মনোযোগী কারণ তাদের আছে একজন সুপার ট্যাক্টিসিয়ান এবং হাইলি এক্সপেরিমেন্টাল কোচ পেপ গার্দিওয়াল। ফুজেল আহমদ: লেখক, ক্রীড়া বিশ্লেষক টরেন্টো,কানাডা। ১৬জুন ২০২৩ আরও পড়ুন- https://52banglatv.com/2023/04/35522/