ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

মেধাবী ছাত্র রক্তিমের পাশে ইষ্ট হ্যান্ডস

প্রকাশিত: ১৬ জুন ২০২০, ০৩:৩১ পিএম

মেধাবী ছাত্র রক্তিমের পাশে ইষ্ট হ্যান্ডস
ব্রেইন ষ্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মেধাবী ছাত্র রক্তিম করের পাশে দাড়িয়েছে দাতব্য সংস্থা ইষ্ট হ্যান্ডস। গ্রীনউইচ বিশ্ববিদ্যালয়ে ফার্মাসী বিষয়ে মাষ্টার্স করে ২০১৭ সালে পিএইচডি পড়া ২য় সেমিষ্টার পরীক্ষার আগের রাতে ব্রেইন স্ট্রোক করেন হবিগন্জের মেধাবী ছাত্র রক্তিম কর । তিনদিন পর তাকে বাসায় নির্জীব অবস্থায় উদ্ধার করা হয়। মাথায় তিনটি জটিল অপারেশনের পর তিনি কিছুটা সুস্থ হলেও পুরোপুরি কথা বলার শক্তি ও কর্মক্ষমতা হারান। রক্তিম করের চিকিতসা ও দেখাশুনা করার জন্য তার মা, সোনালী ব্যাংকের রিটায়ার্ড ম্যানেজার শিল্পী চৌধুরী লন্ডনে থাকলেও ছেলের চিকিতসা ও থাকা খাওয়া ইত্যাদি দৈনন্দিন খরচে প্রায় নি:স্ব অবস্থায় রয়েছেন। এনএইচএস চিকিতসা সেবা ফ্রি দিলেও ঔষধ নিয়মিত কিনতে হয়। অসুস্থ মেধাবী ছেলের মায়ের এই সংগ্রাম বিডিনিউজ টুয়েন্টিফোরের ইংরেজী ভার্সন এডিটর বিশ্বদ্বীপ দাশের মাধ্যমে ইষ্ট হ্যান্ডস দাতব্য সংস্থার নজরে আসলে সংস্হাটি তাদের পাশে দাঁড়ানোর চিন্তা করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নবাব উদ্দিনের ডাকে কমিউনিটির বেশ কিছু মানুষ সহায়তার হাত বাড়িয়েছেন। ‘হ্যাল্প রক্তিম কর’ প্রজেক্টে আসা ডোনেশনের প্রথম ধাপের ১৫শ পাউন্ড তুলে দেয়া হয় ১৫ জুন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বিশ্বদ্বীপ দাশ, আ স ম মাসুম, ইষ্ট হ্যান্ডস চ্যারিটির ট্রাষ্টি বাবলুল হক ও ইমরান আহমেদ। রক্তিম করের মা শিল্পী চৌধুরী বলেন, এই কঠিন সময়ে যে সহযোগিতা পেয়েছেন তাতে মনে হচ্ছে না তিনি বিদেশ বিভূইয়ে ছেলেকে নিয়ে একা সংগ্রাম করছেন। তিনি সকল ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বর্তমান পরিস্থিতির কারনে যোগ দিতে না পারা ইষ্ট হ্যান্ডস এর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান নবাব উদ্দিন টেলিকনফারেন্সে বলেন, আমরা শুধু উদ্যোগ নিয়েছি, কিন্তু কাজটি সহজ করেছেন আমাদের কিছু শুভান্যূধায়ী, বন্ধু যারা আমাদের সকল ভালো কাজের সাথে সব সময় সহযোগিতা করেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। রক্তিম করের মতো সম্ভ্রান্ত পরিবারের মেধাবী একটা ছেলে আজ নিয়তির পরিহাসে যে অবস্থায় পড়েছে এই ঘটনা থেকে আমাদের শিক্ষনীয় অনেক কিছু রয়েছে।