ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
সর্বশেষ
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র

মাস্কের দল ‘আমেরিকা পার্টি’ কে হাস্যকর বললেন ট্রাম্প

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম

মাস্কের দল ‘আমেরিকা পার্টি’ কে হাস্যকর বললেন ট্রাম্প

একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের নতুন রাজনৈতিক দল করার উদ্যোগকে তিনি ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন বলে সোমাবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুসারে রবিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করা একেবারেই হাস্যকর। আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা চিরকাল দুই-দলীয় ছিল এবং নতুন দল কেবল বিভ্রান্তিই তৈরি করবে।”

টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ট্রাম্প একসময় একসঙ্গে কাজ করেছেন। মাস্ক ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি দক্ষতা বিভাগ ডজের দায়িত্বে ছিলেন, যার উদ্দেশ্য ছিল সরকারি প্রকল্পগুলোর ব্যয় কমানো।

তবে সম্প্রতি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়, বিশেষ করে ট্রাম্পের ব্যয় ও কর সংক্রান্ত পরিকল্পনা নিয়ে মাস্কের প্রকাশ্য সমালোচনার পর।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (যার মালিক স্বয়ং মাস্ক) দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ট্যাক্সদাতাদের অর্থ নষ্ট এবং মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার দিক থেকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট— দুই দলই সমান। আসলে আমরা একদলীয় ব্যবস্থায় বাস করছি, গণতন্ত্রে নয়।”

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তিনি আরও লেখেন, “আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো- আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে।”

তারপর রবিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে লেখেন, “ইলন মাস্ক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে, গত পাঁচ সপ্তাহে সে যেন এক ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।”

তিনি আরও লেখেন, “ইলেকট্রিক ভেহিকেল ম্যান্ডেট’(ইভি) প্রস্তাব মানুষকে জোর করে ইভি গাড়ি কিনতে বাধ্য করতো, যা তিনি শুরু থেকেই বিরোধিতা করেছেন।”

ট্রাম্প ৪ জুলাই যে বাজেট ও ট্যাক্স বিল আইন কার্যকর করেছেন- তার আলোকে বৈদ্যুতিক গাড়ির করছাড় বাতিল করা হয়েছে।

‘আমেরিকা পার্টি’ গঠনের প্রক্রিয়া কতটা এগিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।

তিনি শুধু ইঙ্গিত দিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে এর প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ দেখা যেতে পারে। ওই নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৩টি এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সবগুলো ৪৩৫টি আসনেই ভোট হবে।