ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

মামদানির জয়—ট্রাম্পের ক্ষমতা কি নড়বড়ে হচ্ছে?

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ১২:০৫ এএম

মামদানির জয়—ট্রাম্পের ক্ষমতা কি নড়বড়ে হচ্ছে?

৪ নভেম্বর ২০২৫—যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে যেন শুরু হলো ‘জোহরান যুগ’। মার্কিন রাষ্ট্রপতির অনুরোধ থেকে শুরু করে কঠোর সতর্কবার্তা—কিছুই থামাতে পারেনি ভোটারদের সিদ্ধান্তকে। মেগা-শক্তিধর ট্রাম্পের কথাও গুরুত্ব পায়নি সাধারণ মানুষের কাছে।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) প্রভাবশালী সাময়িকী দ্য নিউইয়র্কার শিরোনাম করে, “দ্য মামদানি এরা বিগিনস”। প্রতিবেদনে জোহরান মামদানির বিজয়কে ‘স্বপ্ন পূরণের কাহিনি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

অন্যদিকে সিএনএন শিরোনামে বলে, “মামদানি মুবারক”। প্রতিবেদনে উল্লেখ করা হয়—দক্ষিণ এশীয় বংশোদ্ভূতরা যেন এই বিজয়কে নিজেদের অর্জন হিসেবে উদযাপন করছেন।

তাহলে কি মার্কিন রাজনীতির গতিপথ বদলাতে চলেছে?

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে—যেসব তরুণ ভোটার এক বছর আগেও ডোনাল্ড ট্রাম্পকে ভরসার জায়গা ভাবছিলেন, তারা এখন সেই অবস্থান থেকে সরে আসছেন। তাদের মতে, রিপাবলিকান নেতৃত্ব শুধুই নিজেদের স্বার্থে ব্যস্ত—সাধারণ মানুষের জন্য বাস্তবসম্মত কোনো পরিকল্পনা নেই।

তারা উপলব্ধি করেছেন—ধর্ম বা বর্ণবৈষম্য দিয়ে মানুষের খাদ্য বা আশ্রয় নিশ্চিত হয় না। অসুস্থ হলে রাষ্ট্র সাহায্য করে না। এতদিন তারা ভেবেছিলেন অর্থ ছাড়া কিছু পাওয়া সম্ভব নয়—রাষ্ট্র যেন কেবলই ‘দেখে যাওয়ার’ ভূমিকা নেয়।

কিন্তু এখন অনেকেই ভাবছেন, অভিবাসীদের ভয় দেখানো, কর বাড়ানো, বাড়িভাড়া অসহনীয় করা, গরিবদের শুধু ভোটে ব্যবহার করা—এসব পদ্ধতির যুগ শেষ হওয়া উচিত।

জোহরান মামদানি নির্বাচিত হলে নিউইয়র্ক নগরীর সরকারি বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। এরপর আল জাজিরা প্রশ্ন তোলে—
“ট্রাম্প কি আইনগতভাবে নিউইয়র্কের তহবিল বন্ধ করতে পারবেন?”
এবং নিউইয়র্ক কেন্দ্রীয় বরাদ্দের ওপর কতটা নির্ভর করে সে বিষয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়।

কিন্তু নিউইয়র্ক হলো যুক্তরাষ্ট্রের অর্থনীতির হৃদপিণ্ড—এ নগরীর স্বাভাবিক কার্যক্রমে সামান্য বাধাও দেশজুড়ে অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। তা ট্রাম্পের জনপ্রিয়তাকেই ঝুঁকিতে ফেলতে পারে।

ট্রাম্পের হুমকি কাজ করেনি—ভোটাররাও তা উপেক্ষা করেছেন। পাওয়া তথ্য অনুযায়ী, জোহরান মামদানি পেয়েছেন ৫০ শতাংশের বেশি ভোট। এতে স্পষ্ট—বেশিরভাগ ভোটার রাষ্ট্রপতির বিরোধিতা করেই ভোট দিয়েছেন হোয়াইট হাউসের ‘অপছন্দের’ প্রার্থীকে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়—আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এদিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে।

এই নির্বাচনকে সাধারণত ক্ষমতাসীন রাষ্ট্রপতির জন্য ‘পরীক্ষার মঞ্চ’ হিসেবে দেখা হয়। ট্রাম্প মেয়র নির্বাচনে ভোটারদের মন জয় করতে ব্যর্থ হওয়ায়, এটি বিভিন্ন রাজ্যে ভোটারদের ভাবনায় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।

বহু বিশ্লেষক বলছেন—রিপাবলিকানদের কাছে এখন বাস্তবসম্মত কোনো পরিকল্পনা নেই। তাদের প্রধান হাতিয়ার—ধর্মবিদ্বেষ, বর্ণবিদ্বেষ ও অভিবাসনবিরোধী প্রচার। কিন্তু এসবের বিরুদ্ধে জনমত শক্তিশালী হচ্ছে।

রিপাবলিকানরা বর্তমানে কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ হলেও, তা হাতছাড়া হওয়ার ঝুঁকি বাড়ছে। কংগ্রেসের একটি কক্ষও হাতছাড়া হলে ট্রাম্পের জন্য তা বড় ধাক্কা হবে। কারণ ভোটার আকৃষ্ট করার যুগ আর ‘হুমকির রাজনীতিতে’ ফেরানো যাবে না—এ কথা যেন স্পষ্ট করে জানিয়ে দিল নিউইয়র্কের ভোটাররা।

এ বিজয় মার্কিন রাজনীতির নতুন বার্তা দেয়— ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েও যুক্তরাষ্ট্রে শুধু মনোনয়ন নয়, বিজয়ও সম্ভব।
ধনীদের উপর কর বাড়ানোর অঙ্গীকার করেও নিউইয়র্কের মতো পুঁজিবাদী শহরে জয় ছিনিয়ে আনা যায়।

নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির দূরত্ব ৩৬৪ কিলোমিটার—কিন্তু বিশ্ববাণিজ্যের কেন্দ্র হিসেবে এ নগরীর আন্দোলন-নড়াচড়া হোয়াইট হাউসকে প্রভাবিত করে। মেয়র নির্বাচনের আগেই জোহরান মামদানি ট্রাম্পকে ব্যস্ত রেখেছেন—প্রায়ই তাকে নিয়ে কথা বলতে হয়েছে।

তাই হয়তো বিজয়ের রাতে মামদানি সমর্থকদের বলেছিলেন— “ভলিউমটা একটু বাড়িয়ে দিতে,” যেন শব্দ হোয়াইট হাউসের পুরু দেয়াল ভেদ করে ট্রাম্পের কানে গিয়ে লাগে।
সমীকরণ বলছে—মামদানির এই জয় ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি নড়বড়ে করলে তাতে বিস্ময়ের কিছু নেই।