ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

ব্রিটেনে ক্রিকেটের দর্শক বাড়াবে এ বিশ্বকাপ

প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০৫:৪২ এএম

ব্রিটেনে ক্রিকেটের দর্শক বাড়াবে এ বিশ্বকাপ
পৃথিবীতে ক্রিকেট বিশ্বকাপ হলো ক্রীড়া জগতের সেরা আয়োজনদের একটি। বিশেষত দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের চোখ থাকে এ খেলায়। ইউরোপ আমেরিকায় এ খেলাটি ব্যাপক জনপ্রিয়তা না থাকলেও ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তথা ব্রিটিশ শাষণাধীন দেশগুলোতে এ খেলায় বিনিয়োগ করা হয় প্রচুর। আর সেজন্যই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়েই এই দেশগুলোর ক্রিকেটাররা এ খেলায় দক্ষতা অর্জন করতে সক্ষমতা দেখাচ্ছে। কিন্তু ব্যাপক বিনিয়োগ কিংবা আয়োজনে ইংল্যান্ডে ব্যাপক নাগরিকদের অংশগ্রহণ ইতোপূর্বে পরিলক্ষিত হয়নি। বিশেষত ইংল্যান্ডের দর্শকরা এ খেলায় ফুটবলের মতো আগ্রহী নয়। কিন্তু এরপরও এবারে বিশ্বকাপ আয়োজক ইংল্যান্ড। ক্রিকেটকে আরো ব্যাপক জনগণের পাশাপাশি নিয়ে যেতে এ আয়োজন কাজ দেবে বলে ব্রিটিশদের বিশ্বাস। এই বিশ্বাসের ওপর নির্ভর করেই এবার ইংল্যান্ড বিশ্বকাপ জয়ে আশাবাদী ব্রিটিশ ক্রিড়া পর্যবেক্ষকরা। তারা মনে করছেন, ক্রিকেটের বিশ্বকাপ আয়োজন এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডে ৫ দিনের টেস্ট ম্যাচ (দি অ্যাশেস) দেশটির ব্যাপক সংখ্যক ক্রিকেট দর্শকদের আকৃষ্ট করতে পারবে বলে ধারণা করছেন। এবারের গ্রীষ্মকালটা ইংল্যান্ডের ক্রিড়া ইতিহাসে এক মাইলস্টোন, বিশ্বকাপ তাদের দর্শকদের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে বলেই তারা আশাবাদী। এ ছাড়াও আগামী গ্রীষ্মকালীন সময়ে তারা আরো দর্শক সংযুক্ত করতে ‘দি হানড্রেড’ নাম দিয়ে ১০০ বলের একটা খেলার আয়োজন করতে যাচ্ছে। এসব আয়োজনে সংশ্লিষ্টরা ইংলিশ না ভারতীয়, বাংলাদেশি না পাকিস্তানি, যুবক না বৃদ্ধ তা বিবেচনায় নেয়া হবে না। ব্যাপক নাগরিকদের অংশগ্রহণ করানোই এর লক্ষ্য। ক্রিকেট বিশ্বকাপ ২০১৯, ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্থির ক্রিকেট বিশেষজ্ঞদের একটা দল বিশ্বকাপ শুরুর আগেই অস্টেলিয়া এবং নিউজিল্যান্ড সফর করেছিলেন। ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে তারা কিভাবে ব্যাপক নাগরিকদের সংযুক্ত করেছিলেন এ খেলায় তার একটা সমীক্ষা নিতে তাদের এ সফর ছিল এবং সে হিসাবে তারা এবারের বিশ্বকাপে দর্শক সংযুক্ত করতে আরো উন্নত ডেভলাপড পদ্ধতি প্রয়োগ করেছেন। স্টিভ এলওয়ার্থির মতে, ইংল্যান্ডের ঐতিহ্যময় একটা ক্রিকেট দর্শক শ্রেণি আছে। কিন্তু বিশ্বকাপ দেখার মতো তাদের স্টেডিয়ামগুলোতে তুলনামূলকভাবে আসন সংখ্যা কম। বিশ্বকাপ দেখার জন্য তাদের ৮ লাখ মানুষের আসন আছে ঠিকই, তার চেয়ে প্রয়োজন অনেক বেশি। এর ওপর এই আট লাখ থেকেই ১ লাখ ৫০ হাজার টিকেট সাধারণ মানুষের জন্য নয়। বিশ্বকাপ দেখতে আসা বিভিন্ন দেশের আইসিসির সঙ্গে যুক্ত প্রতিনিধিরা, ক্রিকেট জগতের প্রভাবশালী দর্শক গণমাধ্যম এদের জন্য বরাদ্ধ রাখতে হয়। ৬ লাখ ৫০ হাজার টিকেট একটা বিশ্বকাপ ক্রিকেটের জন্য অপ্রতুল। ইংল্যান্ডের ক্রিকেট পর্যবেক্ষকরা মনে করেন, তাদের বিশ্বকাপ আয়োজন খুবই উন্নত, বিশ্বমানের। কিন্তু দেশটার নিজস্ব দর্শক প্রয়োজনের তুলনায় কম। তাছাড়া তারা প্রয়োজনীয় আসনও প্রদান করতে পারছেন না। বিদেশি দর্শকদের তারা প্রায়োরিটি দিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট ব্যবস্থাপনা কমিটি চেষ্টা করেছে, বিদেশি পর্যবেক্ষকরা যাতে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত না হয়। এবার তাদের টার্গেট ছিল ষোল বছরের নিচে অন্তত ১ লাখ কিশোর-কিশোরীদের খেলা দেখতে আকৃষ্ট করা। তারা এবার প্রায় দেড় লাখ টিকেট বিক্রি করেছে শুধুমাত্র মহিলাদের মাঝে। ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের সাফল্যই হিসেবেই ক্রিকেটে মহিলাদের এ সংযুক্তিকে বিবেচনা করা হচ্ছে। ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড জিতবে এ তাদের এক আশাবাদ। তারা মনে করছে বিশ্বকাপ জিতে এ গ্রীষ্মে তারা তাদের ক্রীড়া ইতিহাসের নতুন অধ্যায় রচনা করবে। যদি তা না-ও হয়, তবুও তাদের বড় পাওয়া হলো এবারকার বিশ্বকাপের মধ্য দিয়ে ক্রিকেটে তারা ব্রিটেনের ব্যাপক নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে বলেই তাদের বিশ্বাস। উল্লেখ করা যেতে পারে, প্রায় ২৫ লাখ মানুষ এবারের বিশ্বকাপের টিকেট পেতে আগ্রহী ছিল, যারা টিকেটের জন্য আবেদন করেছিলেন।