ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

ব্রিটেনে করোনাভাইরাস: শুধুমাত্র লেস্টার শহর পুনরা‍য় লকডাউন

প্রকাশিত: ৩০ জুন ২০২০, ০৫:১০ পিএম

ব্রিটেনে করোনাভাইরাস: শুধুমাত্র লেস্টার শহর পুনরা‍য় লকডাউন
ব্রিটেনের শহরগুলোতে প্রাণস্পন্দন শুরু হয়েছে।ইতিমধ্যে কিছু কিছু দোকানপাট খোলেছে। নিয়ন্ত্রণ উঠেছে অনেকে ক্ষেত্রে। সোশিয়েল ডিসেটেন্সিং ২ মিটার থেকে কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে আগামী ৪ জুলাই থেকে ব্রিটেন অনেকটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ৪ জুলাই ব্রিটেনের রেষ্টুরেন্ট-পাব খোলে দেয়া হচ্ছে।অর্থাৎ ব্রিটেনে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে আসছে বলে মনে করছেন সাধারন মানুষ। এ যখন ব্রিটেনের করোনা ভাইরাসের সার্বিক অগ্রগতি, এ সময়ে ইস্ট মিডল্যান্ডে দেখা দিয়েছে নতুন আতংক। ইস্ট মিডল্যান্ডের লেস্টার শহরে গত ২৩ জুন পর্যন্ত দুই সপ্তাহে ৯৪৪ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। দেখা গেছে, শুধুমাত্র এ শহরেই আক্রান্ত রােগীরা ব্রিটেনের মোট আক্রান্তদের ১৬ ভাগের এক ভাগ। দেশটির স্বাস্থ্য বিভাগ এতে উদ্বেগ প্রকাশ করেছে। সেজন্য হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক শুধুমাত্র এ শহরটিতে রেড এলার্ট জারী করে নতুন করে লকডাউনের কঠোর নির্দেশনা দিয়েছেন।শহরটিতে করোনা ভাইরাসে ১৮ বছরের নিচের বয়সি মানুষের আক্রান্তের সংখ্যা অধিক বলে হেলথ সেক্রেটারী তাঁর বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। সেকারনে আগামী শনিবার সারা দেশে রেষ্টুরেন্ট-পাব বা অন্যান্য দোকান পাট খোলে দেবার নির্দেশনা থাকলেও এ শহরটি এর আওতায় পড়ছে না। সোমবার পার্লামেন্ট অধিবেশনে তাই লেস্টারের মানুষদের আবারও 'স্টে হোম' নির্দেশনার আওতায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনার বাইরে কেউ গেলে কোন কোন ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করা হয়েছে। ম্যাট হ্যানকক উল্লেখ করেছেন ৩০ জুন মঙ্গলবার থেকে অন্তত দুই সপ্তাহ এই লকডাউন বলবৎ থাকবে। পরিস্থিতি বিবেচনায় লকডাউনের পরবর্তী পর্যায় দুই সপ্তাহ পরে জানানো হবে। উল্লেখ করা যেতে পারে, ব্রিটেনে এখন পর্যন্ত ৪৩,৫৭৫ জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সূত্রঃ বিবিসি