ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে অধিক সুরক্ষা দিতে সক্ষম:ব্রিটেন এগিয়ে

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০৫:৫২ পিএম

বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে অধিক সুরক্ষা দিতে সক্ষম:ব্রিটেন এগিয়ে

এন এইচ এস'র উদ্বুদ্ধকরণ: বুস্টার নিতে জনগণের প্রতি আহবান

ইউরোপের দেশগুলোতে নতুন করে বিপর্যয় ডেকে এনেছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ইউরোপের প্রায় সব দেশেই ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে অনেক দেশই নতুন করে আবারও লকডাউনে ফিরে যাচ্ছে বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে। লন্ডনের অধিকাংশ করোনার কেসের পেছনে অতি সংক্রামক ওমিক্রনই দায়ী বলে মনে করা হচ্ছে। এটি এখন পুরো ইউরোপেই ছড়িয়ে পড়ছে। ফলে বেশিরভাগ দেশের সরকার নতুন বিধিনিষেধের কথা ভাবতে বাধ্য হচ্ছে। সোমবার (২০ ডিসেম্বর) থেকে ব্রিটেনের সব ভ্রমণকারীর জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন জারি করেছে জার্মানি। গত শনিবার (১৮ ডিসেম্বর) থেকে ব্রিটেনের সব পর্যটকের জন্য নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে ফ্রান্স। তবে ওমিক্রনের বিস্তার ঠেকাতে শুধু আন্তর্জাতিক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে গত রোববার (১৯ ডিসেম্বর) থেকে নতুন করে কঠোর লকডাউন জারি করেছে নেদারল্যান্ডস। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। অন্যসব দেশেও কঠোর বিধিনিষেধ জারির সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর একই দৃশ্য দেখা গেছে। তখনও অনেক দেশকেই নতুন করে বিধিনিষেধের আওতায় আসতে হয়েছে। মাঝের কিছু সময় পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে যেতে শুরু করেছিল। কিন্তু তার মধ্যেই আবারও নতুন ধাক্কা হয়ে এলো ওমিক্রন। ওমিক্রন ডেল্টার চেয়ে কম গুরুতর হলেও (যা এখনও স্পষ্ট নয়) সামনের দিনগুলোতে সংক্রমণের কারণে গুরুতর রোগীর সংখ্যা বাড়তে পারে। সংক্রমণের কারণে অনেক সম্মুখ সারির স্বাস্থ্য কর্মকর্তারাও কাজ বন্ধ করে দিতে পারেন ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে পারে। হাতে কিছু সময় পেতে এবং এই চাপ কমাতে ইউরোপীয় দেশগুলোর সরকারের হাতে দুটি প্রধান অস্ত্র রয়েছে। একটি হলো- সুরক্ষা বাড়ানোর জন্য বুস্টার ডোজ দেওয়া এবং অন্যটি হলো- সামাজিক যোগাযোগ সীমিত করা। এতে করে সংক্রমণ ধীর গতিতে হতে পারে বলে আশা করা যায়। অনেক দেশেই বড় পরিসরে বুস্টার ডোজ শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পশ্চিম প্রান্তের বিভিন্ন দেশ করোনারোধী টিকার প্রথম ডোজের ক্ষেত্রে ভালো অগ্রগতি দেখিয়েছে। পর্তুগালের প্রায় ৮৯ শতাংশ, স্পেনের ৮৩ শতাংশ, ফ্রান্সের ৮০ শতাংশ এবং ইতালির ৭৯ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন। অপরদিকে ব্রিটেনের ৭৬ শতাংশ, জার্মানির ৭৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৭৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন।মধ্য ও পূর্ব ইউরোপের কিছু অংশের তুলনায়ও এই হার অনেক কম। এখন পর্যন্ত বলা হচ্ছে, বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে বেশি সুরক্ষা দিতে সক্ষম। বুস্টার ডোজ দেওয়ার দৌড়ে এগিয়ে আছে ব্রিটেন। তারা তাদের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মানুষকে বুস্টার ডোজ দিতে সক্ষম হয়েছে। এই তুলনায় যুক্তরাষ্ট্র তাদের মাত্র ১৮ শতাংশ, জার্মানি মাত্র ৩০ শতাংশ, ফ্রান্স ২৪ শতাংশ এবং ইতালি ২৩ শতাংশ মানুষকে বুস্টার ডোজ দিয়েছে।