ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

বুড়িগঙ্গায় নারী–শিশুসহ চার লাশ : তারা কারা, কেন এই হত্যাকাণ্ড?

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ১২:২২ এএম

বুড়িগঙ্গায় নারী–শিশুসহ চার লাশ : তারা কারা, কেন এই হত্যাকাণ্ড?

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া নারী–শিশুসহ চারজনের মরদেহ খুনের ঘটনা বলেই নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এখনো পরিষ্কার নয়—তারা কারা, সবাই কি একইসঙ্গে খুন হয়েছেন, নাকি খুনি একই ব্যক্তি বা পক্ষ। এসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

মরদেহগুলো পচে-গলে যাওয়ায় আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিকল্প উপায়ে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

বর্তমানে লাশগুলো পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নৌ–পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘দেশের সব থানায় লাশের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর ও জেলা পুলিশের নদীসংলগ্ন থানাগুলোতেও তথ্য পাঠানো হয়েছে।’’

তিনি আরও জানান, আঙুলের ছাপ নেওয়ার সুযোগ না থাকায় চারটি মরদেহের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে। “মর্গ কর্তৃপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন,” বলেন তিনি।

গত শনিবার (৩০ আগস্ট) নৌ–পুলিশ চারটি মরদেহ উদ্ধার করে। এর মধ্যে এক পুরুষ ও এক নারীর লাশ চালের বস্তার সঙ্গে বেঁধে নদীতে ফেলা হয়েছিল।

সেদিন দুপুরে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে নদীতে ভেসে ওঠে এক নারীর মরদেহ। তার গলায় কালো বোরকা পেঁচানো ছিল, পরনে ছিল গোলাপি সালোয়ার–কামিজ।

এক ঘণ্টা পর একই স্থান থেকে সদরঘাট নৌ–থানা পুলিশ উদ্ধার করে তিন বছরের এক শিশুর মরদেহ, যেটি ওড়না দিয়ে জড়ানো ছিল।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জের মাদারীপুর ঘাট এলাকা থেকে আরও দুই তরুণ–তরুণীর লাশ উদ্ধার করে বরিশুর ফাঁড়ির নৌ–পুলিশ।

তাদের হাত একসঙ্গে বাঁধা ছিল। তরুণের পরনে ছিল লাল চেক শার্ট ও ট্রাউজার, আর তরুণীর গায়ে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

বরিশুর নৌ–পুলিশের এসআই মুক্তার হোসেন জানান, মরদেহ ভেসে না ওঠার জন্য দুটি লাশের হাত ৫০ কেজি ওজনের চালের বস্তার সঙ্গে বেঁধে নদীতে ফেলা হয়েছিল।

ঘটনার পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় আলাদা হত্যা মামলা হয়, যা তদন্ত করছে নৌ–পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, “এখন পর্যন্ত কেউ তাদের খোঁজে আসেনি। ফলে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”