ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলতে এবার আসছেন কানাডা থেকে শামিত সোম

প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৩:১৭ পিএম

বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলতে এবার আসছেন কানাডা থেকে শামিত সোম

 বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করেছিলেন আগেই। জন্মনিবন্ধনের পর পাসপোর্ট তৈরির উদ্যোগ এবং কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সংগ্রহ ছিল পরবর্তী ধাপ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কানাডার অনাপত্তিপত্র এরই মধ্যে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পাশাপাশি কানাডায় বাংলাদেশি কনস্যুলেটে পাসপোর্টের জন্য আবেদনও করেছেন শামিত সোম।

পাসপোর্ট আবেদনের সময় তিনি কথা বলেন কানাডা প্রবাসী সাংবাদিক আবু সাদাতের সঙ্গে। সেখানে তাকে প্রশ্ন করা হয়, কানাডার হয়ে দুটি ম্যাচ খেলার পর হঠাৎ বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কারণ? জবাবে শামিত জানান, হামজা চৌধুরীকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন।

“ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলতে পারেন, তাহলে আমি কেন পারব না?”—এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন শামিত। তিনি বলেন, “আমি লক্ষ্য করেছি বাংলাদেশের ফুটবল অনেক উন্নতি করেছে। হামজা একজন বড় খেলোয়াড়। সে যেতে পারলে আমি কেন যাব না!”

শুধু হামজাই নন, বাংলাদেশ দলের আরও কিছু প্রবাসী ফুটবলারের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল শামিতের। তারিক কাজী, জামাল ভূঁইয়া, কাজেম শাহ এবং সায়েদের নাম উল্লেখ করে তিনি বলেন, “তাদের সঙ্গে পরিচয় ছিল। সে কারণেই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ আমার আগে থেকেই ছিল। সবসময়ই ভেবেছি, সময় হলেই যুক্ত হব।”

এখন বাফুফে চায়, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই মাঠে নামুক শামিত। তবে তার আগে লাগবে ফিফার চূড়ান্ত অনুমোদন। প্রসঙ্গত, হামজা চৌধুরীর ক্ষেত্রে এ অনুমোদন পেতে সময় লেগেছিল চার মাস। সেই হিসেবে সিঙ্গাপুর ম্যাচে শামিতের খেলা কঠিন হলেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে তার বাংলাদেশ দলে খেলার খবর নিয়ে বেশ আলোচনা চলছে। সেসব প্রতিক্রিয়া শামিতও লক্ষ করেছেন। তিনি বলেন, “অনেক প্রতিক্রিয়া পাচ্ছি। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে আমি খুবই খুশি হব।”

শামিতের পারিবারিক শেকড় বাংলাদেশেই—বাবার বাড়ি মৌলভীবাজারে, আর মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ফলে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বড় কোনো জটিলতা হওয়ার কথা নয়, যেমনটি হয়নি হামজা চৌধুরীর ক্ষেত্রেও।