ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি

প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১০:৪০ এএম

বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কিংবা বিভিন্ন উপায়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশকারী অভিবাসীদের মধ্যে নিরাপদ দেশের নাগরিক হিসেবে চিহ্নিত ৯০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালির সরকার।

স্থানীয় সময় সোমবার এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

তবে কোন কোন দেশের কতজন নাগরিক এই তালিকায় রয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এ ছাড়া আলবেনিয়া থেকে আরও ৩০ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেছেন পিয়ান্তেদোসি।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি ইতালির মিলান শহর থেকে বৈধ কাগজপত্র না থাকায় রাসেল আহমেদ নামে এক বাংলাদেশি যুবককে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বাড়ি মাদারীপুরের মেয়ারচরে। এর বাইরে দেশটির নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় মিলান ও আনকোনা থেকে আরও দুই বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

এ ছাড়া নন-সিজনাল ভিসায় ইতালিতে প্রবেশ করে মালিক না পাওয়ায় দেশটিতে আশ্রয় চাওয়া শাহাদাত হোসেন নামে এক যুবককে ‘জোরপূর্বক’ জেনোভা শহর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে মুঠোফোনে শাহাদাত বলেন, “আমি গত বছর নন-সিজনাল ভিসা নিয়ে ইতালিতে আসি। পরে মালিক না পেয়ে দেশটিতে থাকার জন্য অ্যাসাইলাম (আশ্রয় আবেদন) আবেদন করি। এতে একদিন পুলিশ ফোন করে থানায় যেতে বললে তারা আমাকে আটক করে আদালতে নিয়ে যায়।”

“আদালত আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে ওইদিনই পুলিশ আমাকে ফ্লাইটে বাংলাদেশে পাঠিয়ে দেয়”, যোগ করেন শাহাদাত।

এদিকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে আসা অভিবাসীদের তুলনায় ফেরত পাঠানো এই সংখ্যাটি ‘নগণ্য’।

দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং ইতালিতে অবস্থানরত অনিবন্ধিত অভিবাসীদের ফেরত পাঠাতে নানা উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার। এরই অংশ হিসেবে সম্প্রতি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার করা অভিবাসীদের মধ্যে ইতালির নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত দেশের নাগরিকদের বিভিন্ন ধাপে আলবেনিয়ায় পাঠায় ইতালি।

সেখান থেকে পর্যায়ক্রমে নিয়ম মেনে ৩০ জনকে নিজ দেশে ফেরত পাঠাতে সক্ষম হয় প্রশাসন। পাশাপাশি, ইতালির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা এবং অন্যান্য কয়েকটি কারণে আরও ৯০ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তবে অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর জন্য অর্থ ব্যয়ের সমালোচনা করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি। একইসঙ্গে, অভিবাসীদের মতামত উপেক্ষা করে তাদের জোর করে ফেরত পাঠানোর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি মানবাধিকার সংগঠন।