ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা

ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ এএম

ফুটবলের ব্যাখ্যাতিত  নায়ক
"ফেনোমেনন " শব্দের  বাংলা অর্থ আরো জটিল কিংবা কঠিন। অনেকগুলো অর্থ সমষ্টির যোগফল থেকে এক শব্দে বেরিয়ে আসতে হলে আমার মনে হয় "ব্যাখ্যাতীত " শব্দটি তুলনামূলকভাবে সহজ বাংলা। এই শব্দটির প্রচার কিংবা ব্যবহার যার কারণে বা যার দ্বারা বিকশিত তিনি রোনালদো লিমা। ব্রাজিলিয়ান ফুটবল স্টার। ক্রিকেটার ক্রিস গেইলকে যেমন বলা হয় বিশ্বব্যাপী ভ্রাম্যমাণ এক ক্রীড়া বিনোদিয়া, রোনালদো তেমনি ক্লাব ফুটবলে এক বিনোদিয়া। ন্যাশনাল টীমের ক্ষেত্রে আরো বেশী  চিত্তবিনোদন দাতা। বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবল যখন শুধুই বিশ্বকাপ কেন্দ্রিক এক মহা আয়োজনের নাম বিশেষ করে মফস্বল শহরে ফুটবল মানেই বিশ্বকাপ, ঠিক সময়ে রোনালদো তান্ডবে ছারখার হচ্ছিল ইতালি এবং স্পেনের ক্লাব প্রতিপক্ষগুলোর ডিফেন্স লাইন। মৌসুমগুলোতে যখন ত্রিশ গোল করাকেই হিমালয় মনে হতো, তখন রোনালদো নিয়মিত চল্লিশের কোটা অতিক্রম করছিলেন। ক্যাবল লাইনের অপ্রতুলতার মাঝেও কলেজ জীবনের সেসময় এ ক্লাব ফুটবলের এই স্কোরারকে ভালো লেগে যায় মারাত্মকভাবে। বাতিস্তুতাকে সরিয়ে রোনালদো-ই হয়ে উঠে এক প্রিয় স্ট্রাইকার। ম্যারাডোনা পরবর্তী যুগে একজন পূর্নাঙ্গ ফুটবলার ছিলেন জিনেদিন জিদান আর একজন পূর্ণাঙ্গ স্ট্রাইকার ছিলেন রোনালদো লিমা। অথচ সেসময়ে ব্রাজিলের ফুটবল দলে স্টারদের ছড়াছড়ি ছিল- দেখার মতো। শুধু মাত্র একটি উদাহরণ দেই - রোমারিও কে প্রধানমন্ত্রীর চাপে ও দলে নেননি কোচ। বুঝুন রোমারিও র বিকল্পও দলে ছিলো! রোনালদোর পরিসংখ্যানই আপনাকে তার সফলতার হিসাব মিলিয়ে দেবে কিংবা লাইভ ম্যাচ না দেখার কারণ আপনি যেটি মিস করে গেছেন বা যাবেন সেটি হলো -ম্যাচের প্রেক্ষাপট, টুর্নামেন্টের অবস্থা, দলের অবস্থান, স্নায়ু এবং মিডিয়া চাপ। এতো কিছুকে এতো অল্পবয়সী রোনালদো যেভাবে টপকিয়ে গেছেন সেটাকে একমাত্র তার নিজের বডিডজ এর সাথেই তুলনা করা যায়। গোল স্কোরিং এর সময়ে রোনালদো যেভাবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বডি ডিজের মাধ্যমে অবলীলায় টপকিয়ে যেতেন সেটি অতীতে কিংবা বর্তমানে তেমন করে আর কেউ পারেনি। এইটাই ছিল রোনালদোর ট্রেড মার্ক এর সাথে যুক্ত করুন দ্রুতগতিতে দু পায়ে ড্রিবলিং এর এক অনুপম প্রদর্শনী। ফুটবল যদি হয় গোলের খেলা তবে সেখানে গোল দাতার প্রতি আকর্ষণ, মিডিয়া ফোকাস থাকবে এইটাই স্বাভাবিক আর সেই গোল নামক সোনার হরিণ ডিফেন্ডারদের বডি ডজের কে খুবই স্বাভাবিকভাবে অত্যন্ত  নিখুঁত আর চমৎকার ভাবে ডিফেন্ডার আর গোলকিপারদের পরাস্ত করে জালে নিয়মিত দিতে পারতেন বলেই মাত্র পাচঁ বছর আগেও ইতিহাসের কোন ড্রীমটীম তৈরী করতে হলে নাম্বার নাইন কিংবা মেইন স্ট্রাইকার হিসাবে রোনালদোর নাম না লিখা ছাড়া উপায় ছিল না । ছিল না বলার কারণ- ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে এখন ইতিহাসে ড্রীম টীমে স্থান হয়তো হারাবেন কিন্তু একজন পূর্ণাঙ্গ স্ট্রাইকার এর নাম সবসময়ই রোনালদো থাকবে যিনি দশটি গোলের সুযোগ তৈরী হলে  নয়টিই গোল করতে পারমঙ্গ ছিলেন। হ্যাঁ অনেকের মতো একসময়  আমারও বক্তব্য থাকতো - ক্যারিয়ার দীর্ঘ হলে কি না কি হতো  ? কিন্তু এখানেই ইতিহাসের খেলা। আপনি কি ছিলেন, কি হয়েছেন, কি হতে পারতেন- এসব ভক্ত হিসাবে আফসোস এর নাম। আপনাকে লং রানে কি করতে হয় সেটি না করতে পারলে সময়ের সেরা হওয়া সম্ভব কিন্তু ইতিহাসের সেরা না। ক্রিকেটে শচীন , ফুটবলে পেলে ম্যারাডোনা, মেসি, রোনালদো এজন্যই সেরাদের সেরা। কারণ মারাত্মক কিছু করে ম্যারাডোনা একমাত্র ব্যতিক্রম আর বাকিরা পারফরম্যান্স এর সাথে খুবই ডিসিপ্লিন লাইফস্টাইল এর অধিকারী এবং এজন্য ইতিহাসে রোল মডেল। ল্যাটিন আমেরিকার প্লেয়ারদের মাঝে এই ডিসিপ্লিন নেই বলেই রোনালদিনহো ,রোনালদোর মতো অসংখ্য সৃজনশীল প্লেয়ারদের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ধুমকেতু হয়ে জ্বলেছে কিন্তু স্থায়ী তারা হয়ে থাকতে পারেনি ফুটবলাকাশে। রোনালদো লুইজ নাজারিও, ডি লিমা যদিও ধুমকেতু নয় ; তিনি তারাই । তবে এখানেই সেই আফসোস- ধ্রুবতারা হয়তো নয়। অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য যিনি ক্যারিয়ারকেই ছোট্ট করে নিতে বাধ্য হয়েছিলেন। তবে ক্যারিয়ারের সবচাইতে বড় ক্ষত ও সেই সেরা ফর্মের সময়ে বিশ্বকাপ ফাইনালে   রহস্যময় এক অসুস্থতা কিংবা নিষ্ক্রিয়তার জবাব আজো মেলেনি। তবে মিলেছিল অদ্ভুত হেয়ার কাটিং এর রহস্য। এক সাক্ষাৎকার- এ বলেছিলেন, নিজের ছোট্ট বাচ্চা টিভিতে রবার্ট কার্লোসকে নাকি বাবা ডেকে ফেলে চিনতে না পেরে। তখনকার ব্রাজিল দলে ন্যাড়া মাথার অনেক প্লেয়ার থাকাতে রোনালদো নিজের মাথার সামনে এক চাকতি চুলের উপস্থিতি নিশ্চিত করেন যাতে তার বাচ্চা বাবাকে টিভিতে চিনতে পারে। বর্তমান রোনালদোর সাথে এক সময়ে ব্যবধান উনিশ- বিশ থাকলেও এখন ক্লিয়ার  উনিশ নয় বিশ -ই । শুভ জন্মদিন  ফেনোমেনোন। ফুজেল আহমদ: লেখক, ক্রীড়া বিশ্লেষক টরেন্টো,কানাডা।  সেপ্টেম্বর ২০২৩ আরও পড়ুন- https://52banglatv.com/2023/07/35926/